উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় দেশটির জলবায়ুর ওপর যে সমুদ্রস্রোত প্রভাব ফেলে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় দেশটি হলো কানাডা। কানাডার জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাব বর্ণনা করা হলো- কানাডার উপকূল দিয়ে দুইটি স্রোত প্রবাহিত হয়। ল্যাব্রাডর স্রোত (শীতল স্রোত) ও উপসাগরীয় স্রোত (উষ্ণ স্রোত)। এই শীতল ও উষ্ণ স্রোত কানাডার পূর্ব উপকূলের জলবায়ুর উপর নেতিবাচক ও ইতিবাচক প্রভাববিস্তার করে। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূলে ল্যাব্রাডর দ্বীপপুঞ্জের নিকটবর্তী অঞ্চল সারাবছর বরফাচ্ছন্ন থাকে। এছাড়াও কানাডার পূর্ব উপকূলে শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে ঘন কুয়াশা ও ঘূর্ণিবাতের সৃষ্টির ফলে প্রবল ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। ফলে এ অঞ্চলে জাহাজ ও বিমান চলাচলে অসুবিধা দেখা দেয়। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে হিমশৈল গলে যায়। ফলে হিমশৈলের মধ্যে অবস্থিত বিভিন্ন নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সমুদ্রতলে সঞ্চিত হয়ে মগ্নচড়ার সৃষ্টি করে। কানাডার পূর্ব উপকূলে নিউফাউন্ডল্যান্ড গ্রান্ড ব্যাঙ্ক মগ্নচড়ার প্রকৃষ্ট উদাহরণ। এই অগভীর মগ্নচড়ায় প্রচুর পরিমাণে প্লাংকটন জন্মায় ও বংশবৃদ্ধি করে। এই প্লাংকটন মাছের অতি প্রিয় খাদ্য। তাই নিউফাউন্ডল্যান্ড উপকূলে পৃথিবীর শ্রেষ্ঠ মাছ আহরণ ক্ষেত্র। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি সমুদ্রস্রোত কানাডার জলবায়ুর ওপর ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাবই বিস্তার করে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় দেশটির জলবায়ুর ওপর যে সমুদ্রস্রোত প্রভাব…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
