মলির বসতিটি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মলির বসতিটি হলো গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। নিচে সংঘবদ্ধ বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করা হলো- জনবসতি গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতি ব্যাপকভাবে প্রভাববিস্তার করে। সমতলভূমিতে কৃষিকাজ করা সহজ বলে সমতলভূমিতে সংঘবদ্ধ বসতি গড়ে ওঠে। জীবনধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা হলো বিশুদ্ধ পানীয় জল, পানীয় জলের সহজলভ্য জায়গায় সংঘবদ্ধ বসতি গড়ে ওঠে। শুধু সমতলভূমি হলেই বসতি গড়ে ওঠে না। সমতল ভূমির মাটি উর্বর হলে, উর্বর মাটিতে সংঘবদ্ধ বসতি গড়ে ওঠে। প্রাচীনকালে প্রতিরক্ষা সুবিধার জন্যই মানুষ সংঘবদ্ধ বসতি স্থাপন করে। বহিরাগত শত্রুর আক্রমণ বা বন্যজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ একত্রে বসবাস করত। সংঘবদ্ধ বসতি স্থাপনের উল্লেখযোগ্য কারণটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। নদী তীরবর্তী স্থানে নৌ চলাচলের এবং সমতল ভূমিতে যাতায়াতের সুবিধা থাকায় এরূপ স্থানে সংঘবদ্ধ বসতি গড়ে ওঠে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
মলির বসতিটি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
