শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ বর্ণিত ঘটনার কারণ বর্ণনা কর।

উত্তর: দৃশ্যকল্প-১ এ বর্ণিত ঘটনাটি হলো সমুদ্রস্রোত। নিচে সমুদ্রস্রোতের কারণ বর্ণনা করা হলো- সমুদ্রস্রোত অনেক কারণেই সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো বায়ুপ্রবাহ। নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের দিক ও গতি নিয়ন্ত্রণ করে। অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ুর প্রবাহ অনুযায়ী প্রধান সমুদ্রস্রোতগুলোর সৃষ্টি। প্রবল নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের উপরের স্তরের পানিরাশিকে একই দিকে চালিত করে। অয়ন বায়ুপ্রবাহ এলাকার সমুদ্রস্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে এবং পশ্চিমা বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এভাবে বিভিন্ন এলাকায় বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত সৃষ্টির মূল কারণ। এছাড়াও, পৃথিবীর আহ্নিক গতি, সমুদ্রজলের তাপমাত্রার পার্থক্য, মেরু অঞ্চলের সমুদ্রের বরফের গলন, গভীরতার তারতম্য, লবণাক্ততার পার্থক্য, ভূখণ্ডের অবস্থানের কারণেও সমুদ্রস্রোত সৃষ্টি হয়।

SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ বর্ণিত ঘটনার কারণ বর্ণনা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: নাবিলা পাঠ্যবই পড়ে জেনেছে, সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে নিয়মিতভাবে চলাচল করে। দৃশ্যকল্প-২: নাইম চট্টগ্রামের পতেঙ্গার বাসিন্দা। সে প্রতিদিন সকালে দেখে সমুদ্রের পানি ফুলে উঠে তাদের বাড়ির কাছে চলে আসে। আবার বিকালে ঐ পানি নেমে গিয়ে দূরে সরে যায়।

Barisal · 2025

উত্তর

বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে।

উত্তর

মহীসোপান হচ্ছে সমুদ্রের সেই অঞ্চল যা মূল ভূখণ্ড থেকে সমুদ্রের দিকে ধীরে ধীরে নিচু হয়ে প্রসারিত হয়। মহীসোপানে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ যেমন- তেল, গ্যাস ও খনিজ পাওয়া যায়। এছাড়া এই অঞ্চলে প্রচুর মাছ ও সামুদ্রিক প্রাণী জন্মায়। দেশের সমুদ্রসীমা নির্ধারণ ও সার্বভৌম অধিকার প্রতিষ্ঠায় মহীসোপান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ, অর্থনীতি ও ভূ-রাজনৈতিক দিক থেকে মহীসোপান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল।

উত্তর

দৃশ্যকল্প-১ এ বর্ণিত ঘটনাটি হলো সমুদ্রস্রোত। নিচে সমুদ্রস্রোতের কারণ বর্ণনা করা হলো- সমুদ্রস্রোত অনেক কারণেই সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো বায়ুপ্রবাহ। নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের দিক ও গতি নিয়ন্ত্রণ করে। অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ুর প্রবাহ অনুযায়ী প্রধান সমুদ্রস্রোতগুলোর সৃষ্টি। প্রবল নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের উপরের স্তরের পানিরাশিকে একই দিকে চালিত করে। অয়ন বায়ুপ্রবাহ এলাকার সমুদ্রস্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে এবং পশ্চিমা বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্রস্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এভাবে বিভিন্ন এলাকায় বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত সৃষ্টির মূল কারণ। এছাড়াও, পৃথিবীর আহ্নিক গতি, সমুদ্রজলের তাপমাত্রার পার্থক্য, মেরু অঞ্চলের সমুদ্রের বরফের গলন, গভীরতার তারতম্য, লবণাক্ততার পার্থক্য, ভূখণ্ডের অবস্থানের কারণেও সমুদ্রস্রোত সৃষ্টি হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ ও ২ এ ঘটনাদ্বয় হলো যথাক্রমে সমুদ্রস্রোত ও জোয়ারভাটা। অর্থনীতিতে সমুদ্রস্রোত ও জোয়ারভাটার প্রভাব বিশ্লেষণ করা হলো- পৃথিবীর বিভিন্ন এলাকার বাণিজ্যের ওপর সমুদ্রস্রোতের প্রভাব অত্যধিক। উষ্ণ সমুদ্রস্রোতের প্রভাবে শীতল এলাকাতেও শীতকালে বরফ জমতে পারে না। ফলে বন্দরগুলো সারাবছর ব্যবহার করা যায়। সমুদ্রস্রোতের অনুকূলে নৌকা, জাহাজ প্রভৃতি চলাচলের সুবিধা হয়। উত্তর আটলান্টিক সমুদ্রস্রোতের অনুকূলে সর্বাধিক জাহাজ যাতায়াত করে যা বিশ্ব অর্থনীতিতে এক বিরাট প্রভাব ফেলে। আমদানি-রপ্তানি বাণিজ্য সাধারণ সমুদ্রপথেই সম্পন্ন হয়। সমুদ্রপথে বাণিজ্য কম খরচে হয় বলে সকল দেশই উপকৃত হয়। অপরদিকে, জোয়ারভাটার ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয়। জোয়ারের সময় নদীর মোহনায় ও তার অভ্যন্তরে পানি অধিক হয় বলে বড় বড় সমুদ্রগামী জাহাজের পক্ষে নদীতে প্রবেশ করা সুবিধা হয়। আবার জোয়ারের টানে ঐ জাহাজ অনায়াসে সমুদ্রে নেমে আসতে পারে। বাংলাদেশের দুটি প্রধান সমুদ্রবন্দর পতেঙ্গা ও মংলা এবং অন্যান্য উপকূলবর্তী নদীবন্দর সচল রাখতে জোয়ারভাটার ভূমিকা রয়েছে। এছাড়াও বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। যা যেকোনো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। অতএব, বলতে পারি সমুদ্রস্রোত ও জোয়ারভাটা সমগ্র পৃথিবীর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
SSCভূগোল ও পরিবেশ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মধুপুর চত্বর সমভূমি সৃষ্টি হয় - i. নদী প্রবাহের ফলে ii. বায়ু প্রবাহের ফলে iii. নদীর পলি অবক্ষেপণের ফলে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শিক্ষক পাঠদানের জন্য ব্যবহার করেন-

Dinajpur · 2019

  • ভূ-সংস্থানিক মানচিত্র
  • প্রাকৃতিক মানচিত্র
  • এটলাস মানচিত্র
  • দেয়াল মানচিত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

Dinajpur · 2019

  • নভেম্বর
  • ডিসেম্বর
  • জানুয়ারি
  • ফেব্রুয়ারি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জুলাই মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ-

Dinajpur · 2019

  • দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে
  • উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকে
  • দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে জলীয়বাষ্প কম থাকে
  • উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলে?

Dinajpur · 2019

  • চা
  • পাট
  • সার
  • পোশাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?

Dinajpur · 2019

  • ১.০০
  • ১.৫০
  • ১.৬৮
  • ১.৮৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বায়ু দূষণের ফলে- i. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ii. মাটি অধিক তাপমাত্রা গ্রহণ করছে iii. বৃষ্টিপাত কমে যাচ্ছে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?

Dinajpur · 2019

  • ২৫
  • ১৯
  • ১৭
  • ১৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে-

Dinajpur · 2019

  • বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়
  • মাটির আর্দ্রতা কমে যায়
  • ব্যাপক প্রাণহানি ঘটে
  • মাটির উর্বরতা বেড়ে যায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: question image Q. উদ্দীপকের "E" ও "F" সম্পদের মধ্যে পার্থক্য হলো-

Dinajpur · 2019

  • E সম্পদটি পরিবর্তনশীল কিন্তু F সম্পদটি অপরিবর্তনশীল
  • E সম্পদটি অপরিবর্তনশীল কিন্তু F সম্পদটি পরিবর্তনশীল
  • E এবং F উভয় সম্পদই পরিবর্তনশীল
  • E এবং F উভয় সম্পদই অপরিবর্তনশীল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: question image Q. উদ্দীপকের "G" চিহ্নিত সম্পদটি কোন ধরনের সম্পদ?

Dinajpur · 2019

  • মানবসম্পদ
  • অর্থনৈতিক সম্পদ
  • নবায়নযোগ্য সম্পদ
  • অনবায়নযোগ্য সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত বর্গকিলোমিটার?

Dinajpur · 2019

  • ১,৪৭,৫৭০
  • ১,২৪,২৬৬
  • ৫০,০০০
  • ২১,৬৫৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মধুপুর চত্বর সমভূমি সৃষ্টি হয় - i. নদী প্রবাহের ফলে ii. বায়ু প্রবাহের ফলে iii. শিক্ষক পাঠদানের জন্য ব্যবহার করেন-বাংলাদেশের শীতলতম মাস কোনটি?জুলাই মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ-কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলে?কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?বায়ু দূষণের ফলে- i. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ii. মাটি অধিক তাপমাত্রা গ্রহবাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে-উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উদ্দীপকের "E" ও "F" সম্পউদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উদ্দীপকের "G" চিহ্নিত সমসাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত বর্গকিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।