অর্থনীতিতে দৃশ্যকল্প-১ ও ২ এ বর্ণিত ঘটনার প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ ও ২ এ ঘটনাদ্বয় হলো যথাক্রমে সমুদ্রস্রোত ও জোয়ারভাটা। অর্থনীতিতে সমুদ্রস্রোত ও জোয়ারভাটার প্রভাব বিশ্লেষণ করা হলো- পৃথিবীর বিভিন্ন এলাকার বাণিজ্যের ওপর সমুদ্রস্রোতের প্রভাব অত্যধিক। উষ্ণ সমুদ্রস্রোতের প্রভাবে শীতল এলাকাতেও শীতকালে বরফ জমতে পারে না। ফলে বন্দরগুলো সারাবছর ব্যবহার করা যায়। সমুদ্রস্রোতের অনুকূলে নৌকা, জাহাজ প্রভৃতি চলাচলের সুবিধা হয়। উত্তর আটলান্টিক সমুদ্রস্রোতের অনুকূলে সর্বাধিক জাহাজ যাতায়াত করে যা বিশ্ব অর্থনীতিতে এক বিরাট প্রভাব ফেলে। আমদানি-রপ্তানি বাণিজ্য সাধারণ সমুদ্রপথেই সম্পন্ন হয়। সমুদ্রপথে বাণিজ্য কম খরচে হয় বলে সকল দেশই উপকৃত হয়। অপরদিকে, জোয়ারভাটার ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয়। জোয়ারের সময় নদীর মোহনায় ও তার অভ্যন্তরে পানি অধিক হয় বলে বড় বড় সমুদ্রগামী জাহাজের পক্ষে নদীতে প্রবেশ করা সুবিধা হয়। আবার জোয়ারের টানে ঐ জাহাজ অনায়াসে সমুদ্রে নেমে আসতে পারে। বাংলাদেশের দুটি প্রধান সমুদ্রবন্দর পতেঙ্গা ও মংলা এবং অন্যান্য উপকূলবর্তী নদীবন্দর সচল রাখতে জোয়ারভাটার ভূমিকা রয়েছে। এছাড়াও বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। যা যেকোনো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। অতএব, বলতে পারি সমুদ্রস্রোত ও জোয়ারভাটা সমগ্র পৃথিবীর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
অর্থনীতিতে দৃশ্যকল্প-১ ও ২ এ বর্ণিত ঘটনার প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
