ছকের 'Q [গণিত] ও 'R [গণিত] দ্বারা নির্দেশিত ভূমিরূপ দুটির মধ্যে কোনটির গভীরতা অধিক? বিশ্লেষণ করে মতামত দাও।
উত্তর: ছকের 'Q [গণিত] ও 'R [গণিত] দ্বারা নির্দেশিত ভূমিরূপটি হলো যথাক্রমে মহীঢাল ও গভীর সমুদ্রখাত। ভূমিরূপদ্বয়ের মধ্যে গভীর সমুদ্রখাতের গভীরতা অধিক। নিচে বিশ্লেষণ করে মতামত দেওয়া হলো- মহীসোপানের শেষ সীমা থেকে ভূভাগ হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সঙ্গে মিশে যায়। এ ঢালু অংশকে মহীঢাল বলে। সমুদ্রে এর গভীরতা ২০০ থেকে ৩,০০০ মিটার। সমুদ্র তলদেশের এ অংশ অধিক খাড়া হওয়ার জন্য প্রশস্ত কম হয়। এটি গড়ে প্রায় ১৬ থেকে ৩২ কিলোমিটার প্রশস্ত। মহীঢালের উপরিভাগ সমান নয়। অসংখ্য আন্তঃসাগরীয় গিরিখাত অবস্থান করায় তা খুবই বন্ধুর প্রকৃতির। অপরপক্ষে, গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের মাঝে মাঝে গভীর খাত দেখা যায়। এ সকল খাতকে গভীর সমুদ্রখাত বলে। পাশাপাশি অবস্থিত মহাদেশীয় ও সামুদ্রিক প্লেট সংঘর্ষের ফলে সমুদ্রখাত প্লেট সীমানায় অবস্থিত। এ প্লেট সীমানায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি অধিক হয় বলেই এ সকল খাত সৃষ্টি হয়েছে। এ খাতগুলো অধিক প্রশস্ত না হলেও খাড়া ঢালবিশিষ্ট। এদের গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৪০০ মিটারের অধিক। প্রশান্ত মহাসাগরেই গভীর সমুদ্রখাতের সংখ্যা অধিক। প্রশান্ত মহাসাগরে অবস্থিত ম্যারিয়ানা খাত সর্বাপেক্ষা গভীর। এর গভীরতা প্রায় ১০,৮৭০ মিটার। উপরিউক্ত আলোচনা থেকে দেখা যায়, মহীসোপানের সর্বোচ্চ গভীরতা ৩,০০০ মিটার এবং গভীর সমুদ্রখাতের সর্বোচ্চ গভীরতা ১০,৮৭০ মিটার। অতএব বলা যায়, গভীর সমুদ্রখাতের গভীরতা অত্যধিক।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
ছকের 'Q ও 'R দ্বারা নির্দেশিত ভূমিরূপ দুটির মধ্যে কোনটির গভীরতা অ…
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
