উদ্দীপকে 'B [গণিত] ও 'C [গণিত] ভূমিরূপদ্বয়ের মধ্যে কোনটিতে পাললিক শিলার সৃষ্টি হয়? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] ও 'C [গণিত] চিহ্নিত ভূমিরূপদ্বয় হলো যথাক্রমে মহীঢাল ও গভীর সমুদ্রের সমভূমি। ভূমিরূপদ্বয়ের মধ্যে মহীঢাল পাললিক শিলার সৃষ্টি হয়। নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- সমুদ্রে মহীঢালের গভীরতা ২০০ থেকে ৩,০০০ মিটার। সমুদ্র তলদেশের এ অংশ অধিক খাড়া হওয়ার জন্য প্রশস্ত কম হয়। এটি গড়ে প্রায় ১৬ থেকে ৩২ কিলোমিটার প্রশস্ত। মহীঢালের উপরিভাগ সমান নয়। অসংখ্য আন্তঃসাগরীয় গিরিখাত অবস্থান করায় তা খুবই বন্ধুর প্রকৃতির। এর ঢাল মৃদু হলে জীবজন্তুর দেহাবশেষ, পলি প্রভৃতির অবক্ষেপণ দেখা যায়। কিন্তু গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের মাঝে মাঝে গভীর খাত দেখা যায়। এ সকল খাতকে গভীর সমুদ্রখাত বলে। পাশাপাশি অবস্থিত মহাদেশীয় ও সামুদ্রিক প্লেট সংঘর্ষের ফলে সমুদ্রখাত প্লেট সীমানায় অবস্থিত। এ প্লেট সীমানায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি অধিক হয় বলেই এ সকল খাত সৃষ্টি হয়েছে। এ খাতগুলো অধিক প্রশস্ত না হলেও খাড়া ঢালবিশিষ্ট। এদের গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৪০০ মিটারের অধিক। তাই দেখা যাচ্ছে গভীর সমুদ্রখাতের মধ্যে কোনো পলিসমৃদ্ধ বস্তুর উল্লেখ নেই। কিন্তু মহীঢালের পলির অবক্ষেপণ পাওয়া গেছে। অর্থাৎ মহীঢালেই পাললিক শিলার সৃষ্টি হয়।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে 'B ও 'C ভূমিরূপদ্বয়ের মধ্যে কোনটিতে পাললিক শিলার সৃষ্টি …
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
