ঘটনা-২ এ সমুদ্র তলদেশের কোন ভূমিরূপকে নির্দেশ করে? বর্ণনা দাও।
উত্তর: ঘটনা-২ এ সমুদ্র তলদেশের গভীর সমুদ্রের সমভূমিকে নির্দেশ করে। মহীঢাল শেষ হওয়ার পর থেকে সমুদ্র তলদেশে যে বিস্তৃত সমভূমি দেখা যায় তাকে গভীর সমুদ্রের সমভূমি বলে। এর গড় গভীরতা ৫,০০০ মিটার। এ অঞ্চলটি সমভূমি নামে খ্যাত হলেও প্রকৃতপক্ষে তা বন্ধুর। কারণ গভীর সমুদ্রের সমভূমির ওপর জলমগ্ন বহু শৈলশিরা ও উচ্চভূমি অবস্থান করে। গভীর সমুদ্রের সমভূমিতে কোথাও রয়েছে নানা ধরনের আগ্নেয়গিরি। এ সমস্ত উচ্চভূমির কোনো কোনোটি আবার জলরাশির ওপর দ্বীপরূপে অবস্থান করে। সমুদ্রের এ গভীর অংশে পলিমাটি ও সিন্ধুমল এবং আগ্নেয়গিরি থেকে উত্থিত লাভা ও সূক্ষ্ম ভস্ম প্রভৃতি সঞ্চিত হয়। এ সকল সঞ্চিত পদার্থ স্তরে স্তরে জমা হয়ে পাললিক শিলার সৃষ্টি করে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
ঘটনা-২ এ সমুদ্র তলদেশের কোন ভূমিরূপকে নির্দেশ করে? বর্ণনা দাও।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
