চিত্রে 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত ভূমিরূপের মধ্যে কোনটিতে জীবজন্তুর দেহাবশেষ ও পলি দেখা যায়? তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] ও 'B [গণিত] স্থান দুটি হলো মহীসোপন ও মহীঢাল। এ দুটি ভূমিরূপের মধ্যে মহীঢালে জীবাশ্ম ও পলি দেখা যায়। সমুদ্রের উপকূলরেখা হতে তলদেশ ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান বলে। স্থলভাগের উপকূলীয় অঞ্চল নিমজ্জিত হওয়ার ফলে অথবা সমুদ্রপৃষ্ঠের উচ্চতার তারতম্য হওয়ার কারণে মহীসোপানের সৃষ্টি হয়। এছাড়া সমুদ্রতটে সমুদ্রতরঙ্গও ক্ষয়ক্রিয়ার দ্বারা মহীসোপান গঠিত হয়। ফলে জীবাশ্ম দেখা যায় না। অপরদিকে, মহীঢালের উপরিভাগ সমান নয়। অসংখ্য আন্তঃসাগরীয় গিরিখাত অবস্থান করায় তা খুবই বন্ধুর প্রকৃতির। এর ঢাল মৃদু হলে জীবজন্তুর দেহাবশেষ, পলি প্রভৃতির অবক্ষেপণ দেখা যায়। সুতরাং উদ্দীপকে 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত স্থান দুটির মধ্যে 'B [গণিত] চিহ্নিত স্থানে জীবাশ্মের অবস্থান লক্ষ করা যায়।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
চিত্রে 'A ও 'B চিহ্নিত ভূমিরূপের মধ্যে কোনটিতে জীবজন্তুর দেহাবশেষ…
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
