'X [গণিত] ও 'Y [গণিত] ভূমিরূপ দুটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের স্বপক্ষ যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] দ্বারা মহীসোপান এবং 'Y [গণিত] দ্বারা মহীঢালকে বোঝানো হয়েছে। উক্ত দুটি ভূমিরূপের মধ্যে মহীসোপান দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। মহীসোপান পৃথিবীর মহাদেশসমূহের চারদিকে স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। সমুদ্রের উপকূল রেখা হতে ঢলদেশ ক্রমনিমজ্জিত অংশ হলো মহীসোপান। এ অঞ্চলের গভীরতা ২০০ মিটারের হওয়ায় সূর্যালোক পৌঁছাতে পারে, ফলস্বরূপ এখানে মাছের প্রিয় খাদ্য প্লাংকটন জন্মাতে পারে। মাছের প্রাচুর্য থাকায় এই অঞ্চলে মৎস্য চাষ ও তাকে কেন্দ্র করে মৎস্য শিল্প গড়ে ওঠে। মহীসোপান অঞ্চলেই পৃথিবীর বৃহত্তম সমুদ্রবন্দরগুলো গড়ে ওঠে। এর ফলে এই অঞ্চলেই আন্তর্জাতিক জাহাজ এসে পণ্যসামগ্রী উঠানামা করে। বাণিজ্যের প্রায় সম্পূর্ণ অংশই এ অঞ্চলিক মাধ্যমে হয়ে থাকে তাছাড়া এই অঞ্চলে খনিজ তেল প্রাকৃতিক গ্যাস প্রভৃতি পাওয়া যায়। যেমন- আরব সাগরের মুম্বাই দরিয়া থেকে খনিজ তেল উত্তোলন করা হয়। অন্যদিকে, মহীসোপানের প্রান্তভাগ থেকে শুরু করে সমুদ্রজলে নিমজ্জিত ২০০ থেকে ৩০০০ মিটার গভীরতা পর্যন্ত খাড়া ঢালু সমুদ্র ভাগকে মহীঢাল বলে। এ অঞ্চলে কিছু সঞ্চিত পদার্থসমূহ শিলাখণ্ড, বালি, সামুদ্রিক কর্দম, শৈবাল প্রভৃতি থাকে। খাড়া ঢাল হওয়ার জন্য মহীঢাল অঞ্চলে সামুদ্রিক সঞ্চয়ের পরিমাণ খুবই কম। তাই এ অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব অপেক্ষাকৃত কম। এই অঞ্চলে লাল, নীল ও সবুজ রঙের প্রবাল পাওয়া যায়। এখানে পাইরাইট, গুকোনাইট প্রভৃতি খনিজ পাওয়া যায়। সুতরাং উপরিউক্ত দুই ধরনের ভূমিরূপ, পর্যালোচনা করে বলা যায়, মহীঢাল অঞ্চল থেকে মহীসোপান অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
'X ও 'Y ভূমিরূপ দুটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গ…
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
