উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে এর স্বপক্ষে যুক্তি প্রদান কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হলো জোয়ারভাটা। এটি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। নিচে এর সপক্ষে যুক্তি উপস্থান করা হলো। জোয়ারভাটার ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয়। জোয়ারের সময় নদীর মোহনায় ও তার অভ্যন্তরে পানি অধিক হয় বলে বড় বড় সমুদ্রগামী জাহাজের পক্ষে নদীতে প্রবেশ করা সুবিধা হয়। আবার ভাটার টানে ঐ জাহাজ অনায়াসে সমুদ্রে নেমে আসতে পারে। বাংলাদেশের দুটি প্রধান সামুদ্রিক বন্দর পতেঙ্গা ও মংলা এবং অন্যান্য উপকূলবর্তী নদীবন্দর সচল রাখতে জোয়ারভাটার ভূমিকা রয়েছে। জোয়ারভাটার ফলে নদীর পানি স্বল্প পরিমাণে লবণাক্ত হওয়ায় শীতে সহজে জমে যায় না। ফলে নাতিশীতোষ্ণমণ্ডলেও শীতে নদীর পানি জমে না এবং নৌচলাচলের যোগ্য থাকে। এ কারণেই ইংল্যান্ডের অনেক নদীবন্দর বারো মাস বরফমুক্ত থাকে। জোয়ারভাটা বণ্টন বা বিন্যাসের সহায়ক হওয়ায় জৈবিকভাবে প্লাংকটন জন্মায় ও বংশবৃদ্ধি করে। এই প্লাংকটন মাছের অতি প্রিয় খাদ্য, যা মৎস্য চাষ ও শিকার শিল্পের সহায়ক। জোয়ারের সময় নদী পার্শ্ববর্তী নিচু এলাকাগুলোতে সামুদ্রিক লবণাক্ত পানি ধরে রেখে চিংড়ি চাষ করা হয়। ফলে বহু দেশ (যেমন- বাংলাদেশ) চিংড়ি রপ্তানি করে অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি লাভ করে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখ…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
