জনজীবনে 'X [গণিত] ও 'Y [গণিত] অঞ্চলে সৃষ্ট সমুদ্রস্রোতের তুলনামূলক প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-২ এ 'X [গণিত] ও 'Y [গণিত] অঞ্চলে সৃষ্ট সমুদ্রস্রোতদ্বয় হলো উষ্ণস্রোত ও শীতল স্রোত। নিচে জনজীবনে উষ্ণ ও শীতল স্রোতের প্রভাব বিশ্লেষণ করা হলো- উষ্ণ সমুদ্রস্রোতের প্রভাবে কোনো অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই শীতল অঞ্চলের উপর দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হলে শীতকালেও বরফ জমতে পারে না। বন্দরগুলো সারাবছর ব্যবহার করা যায়। উষ্ণ সমুদ্রস্রোতে জাহাজ ও নৌ চলাচলে সুবিধা বেশি। উত্তর আটলান্টিক সমুদ্রস্রোতের অনুকূলে সর্বাধিক জাহাজ চলাচল করে। উষ্ণ সমুদ্রস্রোতের উপর দিয়ে বায়ুপ্রবাহ হলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প সংগ্রহ করে। এই উষ্ণ বায়ুর প্রভাবে উপকূল অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অন্যদিকে, শীতল সমুদ্রস্রোতের প্রভাবে কোনো অঞ্চলের শীতলতা বৃদ্ধি পায়। যেমন- শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূলে ল্যাব্রাডর দ্বীপপুঞ্জের নিকটবর্তী অঞ্চল সারাবছর বরফাচ্ছন্ন থাকে। শীতল স্রোতের গতিপথে তীব্র শীত ও হিমশৈলের জন্য জাহাজ চলাচলে অসুবিধা দেখা যায়। অনেক সময় হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে জাহাজডুবির ঘটনা ঘটে। বিখ্যাত টাইটানিক জাহাজ ১৯১২ সালে হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল। শীতল সমুদ্রস্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু শুষ্ক বলে বৃষ্টিপাত ঘটায় না। ফলে কখনো শীতল মরুভূমির সৃষ্টি করে। দক্ষিণ আমেরিকার আতাকামা মরুভূমি শীতল স্রোত দ্বারা প্রভাবিত। অতএব বলতে পারি যে, জনজীবনে উষ্ণ ও শীতল স্রোতের প্রভাব অপরিসীম।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
জনজীবনে 'X ও 'Y অঞ্চলে সৃষ্ট সমুদ্রস্রোতের তুলনামূলক প্রভাব বিশ্ল…
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
