ছকের 'Q [গণিত] ও 'R [গণিত] ভূমিরূপদ্বয়ের মধ্যে কোনটির বিস্তৃতি অধিক? বিশ্লেষণসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে 'Q [গণিত] ও 'R [গণিত] দ্বারা যথাক্রমে মহীঢাল ও গভীর সমুদ্রের সমভূমিকে বোঝানো হয়েছে। উক্ত ভূমিরূপদ্বয়ের মধ্যে গভীর সমুদ্রের সমভূমির বিস্তৃতি অধিক। মহীসোপানের শেষ সীমা থেকে ভূভাগ হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সঙ্গে মিশে যায়। এ ঢালু অংশকে মহীঢাল বলে। সমুদ্রে এর গভীরতা ২০০ থেকে ৩০০০ মিটার। সমুদ্র তলদেশের এ অংশ অধিক খাড়া হওয়ার জন্য প্রশস্ত কম হয়। এটি গড়ে প্রায় ১৬ থেকে ৩২ কিলোমিটার প্রশস্ত। অন্যদিকে গভীর সমুদ্রের সমভূমি মহীঢাল শেষ হওয়ার পর হতেই এর বিস্তৃতি। এর গড় গভীরতা ৫০০০ মিটার। এ অঞ্চলটি সমভূমি নামে খ্যাত হলেও প্রকৃতপক্ষে তা বন্ধুর। এটি কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। তাই বলা যায়, মহীসোপান অধিক খাড়া হওয়ার কারণে সমুদ্রের গভীর সমভূমির তুলনায় প্রশস্ত নয়।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
ছকের 'Q ও 'R ভূমিরূপদ্বয়ের মধ্যে কোনটির বিস্তৃতি অধিক? বিশ্লেষণসহ…
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
