মোচাকৃতির পর্বত কী? ব্যাখ্যা কর।
উত্তর: আগ্নেয় পর্বত সাধারণত মোচাকৃতির হয়ে থাকে বলে একে মোচাকৃতি পর্বত ও বলা হয়। আগ্নেয়গিরি থেকে উদগিরিত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয়পর্বতের সৃষ্টি করে। সঞ্চয়কার্যের ফলে সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত পর্বত ও বলা হয়। ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা প্রভৃতি আগ্নেয় বা মোচাকৃতি পর্বতের উদাহরণ।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
মোচাকৃতির পর্বত কী? ব্যাখ্যা কর।
উত্তর

