জাহিদের দেখা ভূমিরূপগুলো কি একই প্রক্রিয়ায় গঠিত হয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জাহিদের দেখা ভূমিরূপগুলো হলো যথাক্রমে পর্বত মধ্যবর্তী মালভূমি ও আগ্নেয় পর্বত। এ ভূমিরূপগুলো একই প্রক্রিয়ায় গঠিত হয়নি। পাত সঞ্চালন এবং ভূ-আলোড়নের সময় কখনো কখনো ভূপৃষ্ঠের ভঙ্গিল পর্বতশ্রেণি এদের মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন স্থানসমূহকে ঊর্ধ্বে উত্থিত করে মালভূমির সৃষ্টি করে। এভাবে গঠিত মালভূমিগুলো পর্বতবেষ্টিত থাকে বলে তাকে পর্বত মধ্যবর্তী মালভূমি বলে। যেমন-তিব্বত, তারিম, ইরান মালভূমি। অপরপক্ষে, কোনো কোনো ক্ষেত্রে ভূআলোড়নের ফলে ভূত্বকের দুর্বল অংশ ফেটে যায়। ঐ ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভস্থ উত্তপ্ত লাভা, নানা প্রকার গ্যাস ও বাষ্প, ছাই ইত্যাদি প্রবলবেগে নির্গত হয়ে ফাটলের চারদিকে সঞ্চিত হয়। এরূপে ফাটলের চারদিকে ঐসব পদার্থ সঞ্চিত হয়ে উঁচু পর্বতের সৃষ্টি করে। আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে এ প্রকার পদার্থ গঠিত হয় বলে একে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলা হয়। যেমন- ফুজিয়ামা, ভিসুভিয়াস, কিলিমানজারো। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি জাহিদের দেখা ভূমিরূপগুলো একই প্রক্রিয়ায় গঠিত হয়নি।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
জাহিদের দেখা ভূমিরূপগুলো কি একই প্রক্রিয়ায় গঠিত হয়েছে? উত্তরের সপক্…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
