উদ্দীপকে 'P [গণিত] ও 'Q [গণিত] এর মধ্যে কোনটি মানবজীবনে অধিক ভয়াবহতা বয়ে আনে? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: চিত্রের 'P [গণিত] ও 'Q [গণিত] হলো যথাক্রমে ভূমিকল্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এদের মধ্যে ভূমিকম্প মানবজীবনে অধিক ভয়াবহতা বয়ে আনে। পৃথিবীর কোনো কোনো অংশে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতির কারণ এ ভূমিকম্প। ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল ও চ্যুতির সৃষ্টি হয়। কখনো কখনো সমুদ্রতলের অনেক স্থান উপরে ওঠে, আবার স্থলভাগের অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায় বা সমুদ্র উপকূলসংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। এতে মাটি, বালু প্রভৃতি জমা হয়ে নদীর গতি পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের অনেক পরিবর্তন ঘটে এবং বহু ধ্বংসলীলা সাধিত হয়। ঘরবাড়ি, ধনসম্পদ ও যাতায়াত ব্যবস্থা বিনষ্ট হয়, ব্যাপক প্রাণহানি ঘটে, এতে জীবনেরও ব্যাপক ক্ষতি হয়ে থাকে। সর্বোপরি ভূমিকম্পের ফলে মানসিক বিপর্যয়ের পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিও হয় সীমাহীন। আর এ কারণেই বলা হয় ভূমিকম্পের ফলাফল অত্যন্ত ভয়াবহ। অপরদিকে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে লাভা উপরের দিকে ওঠে এবং বহুদূরে লাভার ঢল ছড়িয়ে পড়ে বহু নগর, গ্রাম ধ্বংস করে। এর দাহ্য ও বিষাক্ত গ্যাস উদগিরণে নিকটবর্তী এলাকার হাজার হাজার লোকের নিমিষে প্রাণহানি ঘটে। অনেক সময় আগ্নেয়গিরি থেকে উদগীরিত লাভা, ভস্ম ও ধূলিকণা আকাশের উপরের দিকে স্ট্রাটোমণ্ডলে উঠে যায় এবং তা দ্রুত পৃথিবীপৃষ্ঠে ছড়িয়ে পড়ে। ফলে পৃথিবীপৃষ্ঠে সূর্যরশ্মির তাপমাত্রা হ্রাস পায় এবং এর ফলে শীত বেড়ে যায়। সুতরাং ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনে 'P [গণিত] ও 'Q [গণিত] তথা ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত উভয়ই মানবজীবনের জন্য ভয়াবহতা নিয়ে আসে। তবে এ দুয়ের মধ্যে ভূমিকম্প মানবজীবনে অধিক ভয়াবহতা বয়ে আনে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে 'P ও 'Q এর মধ্যে কোনটি মানবজীবনে অধিক ভয়াবহতা বয়ে আনে? ত…
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
