ছকে 'A [গণিত] দ্বারা চিহ্নিত শিলা কোন প্রকারের? বর্ণনা দাও।
উত্তর: ছকে 'A [গণিত] দ্বারা আগ্নেয় শিলাকে বোঝানো হয়েছে। আগ্নেয়গিরি বা ভূমিকম্পের ফলে অনেক সময় ভূত্বকের দুর্বল অংশে ফাটলের সৃষ্টি হয়। তখন পৃথিবীর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত লাভা নির্গত হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে। এভাবে ব্যাসল্ট ও ল্যাকোলিথ শিলার সৃষ্টি হয়। আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয় তাই এ শিলাকে প্রাথমিক শিলাও বলে। এ শিলায় কোনো স্তর নেই। তাই আগ্নেয় শিলার অপর নাম অন্তরীভূত শিলা। এই শিলায় জীবাশ্ম নেই। এই শিলার বৈশিষ্ট্য হলো স্ফটিকাকার, অস্তরীভূত, কঠিন ও কম ভঙ্গুর, জীবাশ্ম দেখা যায় না এবং অপেক্ষাকৃত ভারী। এ শিলা সর্বপ্রথম সৃষ্টি হয়েছে। উদ্দীপকের ছকে 'A [গণিত] শিলার উদাহরণ হিসেবে ব্যাসল্ট ও ল্যাকোলিথ শিলা দেখানো হয়েছে। যা বহিঃজ আগ্নেয় শিলা এবং অন্তঃজ আগ্নেয় শিলার শ্রেণিভুক্ত। সুতরাং ছকের 'A [গণিত] দ্বারা আগ্নেয় শিলার প্রকারভেদ বা আগ্নেয় শিলাকে বোঝানো হয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
ছকে 'A দ্বারা চিহ্নিত শিলা কোন প্রকারের? বর্ণনা দাও।
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
