ছকে 'B [গণিত] ও 'C [গণিত] দ্বারা চিহ্নিত শিলাগুলোর বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: ছকে 'B [গণিত] ও 'C [গণিত] দ্বারা চিহ্নিত শিলাগুলো হলো যথাক্রমে পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। নিচে এদের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলে। পাললিক শিলা যৌগিক, জৈবিক বা রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত হতে পারে। অনেক পাললিক শিলার মধ্যে নানাপ্রকার উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ বা জীবাশ্ম দেখা যায়। বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদাপাথর ও কেওলিন পাললিক শিলার উদাহরণ। অপরদিকে, আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করেতখন তাকে রূপান্তরিত শিলা বলে। ভূআন্দোলন, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নেয় ও পাললিক শিলাকে রূপান্তরিত করে। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়। সুতরাং পাললিক শিলা ও রূপান্তরিত শিলার মধ্যে বৈশিষ্ট্যগত বৈসাদৃশ্য হলো পাললিক শিলা স্তরীভূত, নরম ও হালকা এবং সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এর মধ্যে জীবাশ্ম ও ছিদ্র দেখা যায়। রূপান্তরিত শিলা স্ফটিকযুক্ত, খুব কঠিন হয়। এতে জীবাশ্ম দেখা যায় না। কোনো কোনো রূপান্তরিত শিলায় ঢেউ খেলানো স্তর দেখা যায়।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
ছকে 'B ও 'C দ্বারা চিহ্নিত শিলাগুলোর বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লে…
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
