'ক' দ্বারা কোন শিলা নির্দেশ করা হয়েছে? বর্ণনা কর।
উত্তর: 'ক' দ্বারা পাললিক শিলাকে নির্দেশ করা হয়েছে। সারণিতে উল্লিখিত 'ক' চিহ্নিত পাললিক শিলার উদাহরণ দেওয়া হয়েছে। পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত ও বিচূর্ণীভূত হয়ে রূপান্তরিত হয় এবং কাঁকর, কাদা, বালি ও ধুলায় পরিণত হয়। ক্ষয়িত শিলাকণা জলস্রোত, বায়ু এবং হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে পলল বা তলানিরূপে কোনো নিম্নভূমি, হ্রদ এবং সাগরগর্ভে সঞ্চিত হতে থাকে। পরবর্তীতে ঐসব পদার্থ ভূগর্ভের উত্তাপে ও উপরের শিলাস্তরের চাপে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলা হয়। তাছাড়া এ শিলা সহজেই ক্ষয়ীভূত হয় এবং সাগরের তলদেশে সঞ্চিত হতে দেখা যায়। পাললিক শিলা যৌগিক, জৈবিক বা রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত হতে পারে। বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদাপাথর, কেওলিন প্রভৃতি পাললিক শিলার উদাহরণ। উদ্দীপকের সারণিতেও 'ক' শিলার অর্থাৎ পাললিক শিলার কথা বলা হয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
'ক' দ্বারা কোন শিলা নির্দেশ করা হয়েছে? বর্ণনা কর।
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
