উদ্দীপকে চিত্র-২ কোন ধরনের ভূমিরূপ তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চিত্র-২ দ্বারা প্লাবন সমভূমিকে নির্দেশ করে। নদীর মধ্যগতিতে সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপ হলো প্লাবন সমভূমি। পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন নদীর বিস্তার ঊর্ধ্বগতির তুলনায় বেশি হয় কিন্তু গভীরতা কমে যায়। বর্ষাকালে বিশেষ করে পানি বৃদ্ধির কারণে নদীর উভয়কূল প্লাবিত হয়। এ প্লাবন বা বন্যা শেষে নদীর দু'পাশের ভূমিতে খুব পুরু স্তর কাদা, পলি দেখতে পাওয়া যায়। নদীর দু'দিকের নিম্নভূমি পলি দ্বারা ভরাট হয়ে প্রায় সমতলভূমিতে পরিণত হয়। এভাবে পর্যায়ক্রমে প্লাবন সমভূমির সৃষ্টি হয়। মোটামুটি সমগ্র বাংলাদেশ পদ্মা, মেঘনা, যমুনা প্রভৃতি নদীবিধৌত প্লাবন সমভূমি। বছরের পর বছর বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে চিত্র-২ কোন ধরনের ভূমিরূপ তা ব্যাখ্যা কর।
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
