চিত্রে 'A [গণিত] চিহ্নিত স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রের 'A [গণিত] চিহ্নিত স্তরটি হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল। ভূত্বকের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত পুরুমণ্ডলকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডল মূলত দুটি ভাগে বিভক্ত। তন্মধ্যে একটি হলো ঊর্ধ্ব গুরুমণ্ডল। গুরুমণ্ডলের উপরের অংশকে ঊর্ধ্ব গুরুমণ্ডল বলে। নিচে এর বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। ঊর্ধ্ব গুরুমণ্ডল ৭০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এ মণ্ডল প্রধানত লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। এ মণ্ডলের শিলাসমূহের তাপ গলনাঙ্কের কাছাকাছি, যে কারণে এ স্তরটি বেশ নরম অবস্থায় থাকে। তাই এ স্তরটিকে নমনীয় স্তর বলা হয়। ভূঅভ্যন্তরের বেশির ভাগ আলোড়ন এ স্তর থেকেই উৎপত্তি হয়। প্রধানত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এ মণ্ডল থেকেই হয়ে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
চিত্রে 'A চিহ্নিত স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
