চিত্রে 'B [গণিত] ও 'C [গণিত] চিহ্নিত স্তরের গঠন বৈশিষ্ট্যের ভিন্নতা আছে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: চিত্রে 'B [গণিত] হচ্ছে গুরুমণ্ডল এবং 'C [গণিত] হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। এ দু'স্তরের গঠন বৈশিষ্ট্যের মধ্যে ভিন্নতা লক্ষ করা যায়। নিচে উত্তরেরপক্ষে আমার যুক্তি উপস্থাপন করা হলো- ভূত্বকের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত পুরুমণ্ডলকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এ অংশে রয়েছে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ। এর উপরিভাগ ৭০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যা লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। নিম্নভাগ আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাই-অক্সাইড সমৃদ্ধ খনিজ দ্বারা গঠিত। অপরদিকে, গুরুমণ্ডলের ঠিক পরেই বহিঃকেন্দ্রমণ্ডল বিস্তৃত। এ স্তরটি তরল অবস্থায় রয়েছে। যা প্রায় ২,২৭০ কিলোমিটার পুরু। বিজ্ঞানীদের ধারণা এ স্তরটির মধ্যে লোহা, নিকেল, পারদ ও সিসা জাতীয় উপাদান বিদ্যমান। তবে প্রধান উপাদান হলো নিকেল ও লোহা। সুতরাং বলা যায়, চিত্রের 'B [গণিত] ও 'C [গণিত] স্তরের মধ্যে বৈশিষ্ট্যগত ভিন্নতা রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
চিত্রে 'B ও 'C চিহ্নিত স্তরের গঠন বৈশিষ্ট্যের ভিন্নতা আছে কি? তোম…
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
