'B [গণিত] ও 'C [গণিত] এর তুলনামূলক আলোচনা করে কোনটি কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] ও 'C [গণিত] হলো যথাক্রমে পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। এদের মধ্যে পাললিক শিলা কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। ভূআন্দোলন, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নেয় ও পাললিক শিলাকে রূপান্তরিত করে। মার্বেল, কোয়ার্টজাইট, স্লেট, নিস এবং গ্রাফাইট প্রভৃতি রূপান্তরিত শিলার উদাহরণ। স্লেট পাথর লেখার কাজে, ঘরের মেঝে ও টালী তৈরিতে ব্যবহৃত হয়। কোয়ার্টজাইট ভবন নিমার্ণে ব্যবহৃত হয়। নিস শিলা রেললাইনের পাশে ব্যবহৃত হয়। অপরদিকে, পাললিক শিলা শিল্পের কাঁচামাল, শক্তিসম্পদ এবং কৃষিকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে পাললিক শিলার ব্যবহার বিশেষ উল্লেখযোগ্য। যেমন-মৃত্তিকা পাললিক শিলার একটি রূপ। তাই বলা যায়, পাললিক শিলা কৃষিকাজকে প্রভাবিত করে। যেমন- উর্বর দোআঁশ ও পলি মৃত্তিকা ধান, গম, ইক্ষু, পাট ইত্যাদি উৎপাদনে সহায়ক। এছাড়া কৃষি জমির উর্বরতা বৃদ্ধিতে যেসব রাসায়নিক সার (ফসফেট, এমপি ইত্যাদি) ব্যবহৃত হয় তা চুনাপাথর, শেল প্রভৃতি রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা থেকে পাওয়া যায়। সুতরাং উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, পাললিক শিলা ও রূপান্তরিত শিলার মধ্যে পাললিক শিলা কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
'B ও 'C এর তুলনামূলক আলোচনা করে কোনটি কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ? …
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
