চিত্র-২ ও চিত্র-৩ দ্বারা নির্দেশিত পর্বত দুটি কি একই প্রক্রিয়ায় গঠিত হয়েছে? বিশ্লেষণ করে মতামত দাও।
উত্তর: চিত্র-২ ও ৩ দ্বারা নির্দেশিত পর্বত দুটি হলো যথাক্রমে আগ্নেয় পর্বত ও ল্যাকোলিথ পর্বত। পর্বত দুটি ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় গঠিত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ভূআলোড়নের ফলে ভূত্বকের দুর্বল অংশ ফেটে যায়। ঐ ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভস্থ উত্তপ্ত লাভা, নানা প্রকার গ্যাস ও বাষ্প, ছাই ইত্যাদি প্রবলবেগে নির্গত হয়ে ফাটলের চারদিকে সঞ্চিত হয়। এরূপে ফাটলের চারদিকে ঐসব পদার্থ সঞ্চিত হয়ে উঁচু পর্বতের সৃষ্টি করে। ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা এবং ফিলিপাইনের পিনাটুবো পর্বত এরূপ পর্বতের উদাহরণ। অপরদিকে, পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা বা ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করে। কিন্তু কোনো কোনো সময় বাধা পেয়ে এগুলো ভূপৃষ্ঠের উপরে না এসে ভূত্বকের নিচে একস্থানে জমাট বাঁধে ঊর্ধ্বমুখী চাপের কারণে স্ফীত হয়ে ভূত্বকের অংশবিশেষ গম্বুজ আকার ধারণ করে। এভাবে সৃষ্ট পর্বতকে ল্যাকোলিথ পর্বত বলে। ঢাল সামান্য খাড়া স্বল্প অঞ্চলব্যাপী বিস্তৃত। এ পর্বতের কোনো শৃঙ্গ থাকে না। আমেরিকা যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত এ ধরনের পর্বত। তাই বলা যায়, চিত্র-২ ও ৩ নির্দেশিত আগ্নেয় পর্বত ও ল্যাকোলিথ পর্বত দুটি ভিন্ন প্রক্রিয়ায় গঠিত হয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
চিত্র-২ ও চিত্র-৩ দ্বারা নির্দেশিত পর্বত দুটি কি একই প্রক্রিয়ায় গঠি…
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
