দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ঘটনাটি ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ঘটনাটি হলো ভূমিকম্প। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূনিম্নস্থ শিলাস্তরে ভারের সামঞ্জস্য রক্ষার্থে ফাটল ও ভাঁজের সৃষ্টির ফলে ভূকম্পন অনুভূত হয়। ভূআলোড়নের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়লে বা শিলা চ্যুতি ঘটলে ভূমিকম্প হয়। পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। ভূকম্পন সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয় আবার কখনো কিছু সময় পর পর অনুভূত হয়। এ কম্পন কখনো অত্যন্ত মৃদু আবার কখনো অত্যন্ত প্রচণ্ড হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ তাসিনের টেবিলে রাখা গ্লাসটি হঠাৎ ঝাঁকুনির ফলে মাটিতে পড়ে গেল, তাসিন লক্ষ করল ঘরবাড়িসহ সবকিছুই কেঁপে উঠল। এ দৃশ্যকল্পের সাথে ভূমিকম্পের সাদৃশ্য পাওয়া যায়। সুতরাং উদ্দীপকের ঘটনাটি ভূমিকম্প।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ঘটনাটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
