দৃশ্যকল্প-২ এ উল্লিখিত বিষয় দুটির মধ্যে কোন বিষয়টি মানবজীবনে শুধু ক্ষতিই নয় লাভও হয়? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এ ১ম ভিডিও চিত্রে সুনামিকে নির্দেশ করে এবং অপর চিত্রে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে নির্দেশ করে। উল্লিখিত বিষয় দুটির মধ্যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত মানবজীবনে শুধু ক্ষতিই করে না লাভও করে। সুনামি হলো পানির এক মারাত্মক ঢেউ যা সমুদ্রের মধ্যে বা বিশাল হ্রদে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয়ে থাকে। পানির নিচে কোনো পারমাণবিক বা অন্যকোনো বিস্ফোরণ, ভূপাত ইত্যাদি কারণেও সুনামি হতে পারে। মিয়ানমারে আরাকান উপকূলে ৭.৫ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প সংঘটনের ফলে সুনামির আগমন হয়। ১৯৪১ সালে আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে সুনামি সংঘটিত হয়। যেসব এলাকায় ভূমিকম্প বা সুনামি হয় সে এলাকায় এর প্রভাব বেশি পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি ঘটে। সুনামি এমন এক প্রলঙ্কারী প্রাকৃতিক দুর্যোগ যা জনজীবনে বিরূপ প্রভাব ফেলে। অপরদিকে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠের অনেক পরিবর্তন সাধিত হয়। এর ফলে লাভা চতুর্দিকে ছড়িয়ে পড়ে গ্রাম, নগর ও কৃষিক্ষেত্র সব ধ্বংস করে। আগ্নেয়গিরির কারণে কেবল মানুষের অপকার নয় উপকারও হয়ে থাকে। এর ফলে ভূমির উর্বরতাও বৃদ্ধি পায়। যেমন- দাক্ষিণাত্যের লাভা গঠিত কৃষ্ণমৃত্তিকা কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী। অনেক সময় লাভার সঙ্গে অনেক খনিজ পদার্থ নির্গত হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে অগ্ন্যুৎপাতের জন্য অধিক পরিমাণে খনিজ দ্রব্য পাওয়া যায়। সুতরাং দৃশ্যকল্প-২ এ ড. জাহিদ শ্রেণিকক্ষে প্রদর্শিত ভিডিও চিত্রে মাটির ভেতর থেকে আগুনের মতো পদার্থ বাইরে বের হয়ে আসছে, যা আগ্নেগিরির অগ্ন্যুৎপাত। এটির দ্বারা মানবজীবনে শুধু ক্ষতিই নয় লাভও হয়।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত বিষয় দুটির মধ্যে কোন বিষয়টি মানবজীবনে শুধু ক…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
