শেয়ারFacebookWhatsApp

Mappa কাকে বলে?

উত্তর: ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে 'mappa [গণিত] বলে।

SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল

Mappa কাকে বলে?

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : হামিদ তার দাদুর সাথে বাজারে যাওয়ার সময় কয়টা বাজে জানতে চাইলে তার দাদু আকাশের দিক তাকিয়ে বললেন আনুমানিক ১১টা বাজে। ঐ সময় স্কুলের শিক্ষক জনাব ফজলুল সাহেব হাতের ঘড়ির দিকে তাকিয়ে জানালেন সকাল ১১.৪৫ টা বাজে। দৃশ্যকল্প-২: 'XX^{\prime} ও 'YY^{\prime} দু'টি স্থান। 'XX^{\prime} স্থানের দ্রাঘিমা ৯০° পূর্ব এবং সময় দুপুর ১.০০ টা। 'YY^{\prime} স্থানের সময় সকাল ১০.০০ ঘটিকা।

Mymensingh · 2025

উত্তর

ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে 'mappamappa^{\prime} বলে।

উত্তর

মৌজা মানচিত্রের মাধ্যমে সরকার ভূমিকর আদায় করে থাকে। ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোনো রেজিস্ট্রিকৃত ভূমির মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য। এ মানচিত্রে নিখুঁতভাবে সীমানা দেওয়া থাকে। এ মানচিত্রের মাধ্যমে সরকার ভূমির মালিক থেকে হিসাব করে কর নিয়ে থাকে। মৌজা মানচিত্রের মধ্যে বিবিধ তথ্য প্রকাশ করা হয়। শহরের পরিকল্পনার মানচিত্রও এ মৌজা মানচিত্রের অন্তর্ভুক্ত।

উত্তর

দৃশ্যকল্প-২ এ দেওয়া আছে, 'XX^{\prime} স্থানের দ্রাঘিমা ৯০° পূর্ব এবং সময় দুপুর ১.০০ টা 'YY^{\prime} স্থানের সময় সকাল ১০.০০ টা ∴ দুটি স্থানের সময়ের পার্থক্য = (দুপুর ১.০০ টা – সকাল ১০ টা) = ৩ ঘণ্টা আমরা জানি, ১ ঘণ্টা সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় ১৫° ∴ ৩ ঘণ্টা সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় (১৫° × ৩) = ৪৫° যেহেতু 'YY^{\prime} এর সময় 'XX^{\prime} এর চেয়ে ৩ ঘণ্টা পিছিয়ে, সেহেতু 'YY^{\prime} স্থানটি 'XX^{\prime}-এর পশ্চিমে অবস্থিত। তাই, 'YY^{\prime}-এর দ্রাঘিমা = (৯০° পূর্ব – ৪৫°) = ৪৫° পূর্ব অতএব, 'YY^{\prime} এর দ্রাঘিমা হলো ৪৫° পূর্ব।

উত্তর

দৃশ্যকল্প-১ এ হামিদের দাদুর বলা সময় হলো স্থানীয় সময় এবং জনাব ফয়জুল সাহেবের বলা সময় হলো প্রমাণ সময়। সময় দুটির মধ্যে তুলনামূলক কারণ বিশ্লেষণ করা হলো: আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে স্থানীয় সময় বলে। কোনো নির্দিষ্ট স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর থাকে তখন ঐ স্থানে মধ্যাহ্ন অর্থাৎ ঐ স্থানের ঘড়িতে দুপুর ১২টা ধরা হয়। এভাবে প্রতিটি স্থানের স্থানীয় সময় ভিন্ন ভিন্ন হয়ে থাকে। স্থানীয় সময় কিছুটা অনুমাননির্ভর এবং সবসময় সঠিক সময় গণনা করা যায় না। বড় দেশগুলোতে মধ্যাহ্নে সূর্যের অবস্থান ধরে সময় নির্ধারণ করলে সময় গণনার বিভ্রাট সৃষ্টি হয় এবং একই দেশে একেক রকম সময় পাওয়া যায় l এই সময় গণনার বিভ্রাট দূর করার জন্য দেশের মধ্যভাগের উপর দিয়ে অতিক্রম করা দ্রাঘিমারেখা অনুসারে প্রমাণ সময় নির্ধারণ করা হয়েছে। দেশের আয়তনের ওপর ভিত্তি করে প্রমাণ সময় একাধিক হতে পারে। যুক্তরাজ্যের লন্ডন শহরের অদূরে গ্রিনিচের (০° দ্রাঘিমায়) স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়েছে। যার পূর্বে গেলে সময় যোগ করা হয় এবং পশ্চিমে গেলে সময় বিয়োগ করা হয়। এভাবেই পৃথিবীর সকল স্থানে সময় নির্ধারণ করা হচ্ছে। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি দৃশ্যকল্প-১ এ হামিদের দাদুর বলা এবং জনাব ফজলুল সাহেবের বলা সময় দ্বারা স্থানীয় ও প্রমাণ সময়ের পার্থক্যকে নির্দেশ করা হয়েছে।
SSCভূগোল ও পরিবেশMymensingh 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মধুপুর চত্বর সমভূমি সৃষ্টি হয় - i. নদী প্রবাহের ফলে ii. বায়ু প্রবাহের ফলে iii. নদীর পলি অবক্ষেপণের ফলে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শিক্ষক পাঠদানের জন্য ব্যবহার করেন-

Dinajpur · 2019

  • ভূ-সংস্থানিক মানচিত্র
  • প্রাকৃতিক মানচিত্র
  • এটলাস মানচিত্র
  • দেয়াল মানচিত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

Dinajpur · 2019

  • নভেম্বর
  • ডিসেম্বর
  • জানুয়ারি
  • ফেব্রুয়ারি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জুলাই মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ-

Dinajpur · 2019

  • দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে
  • উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকে
  • দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে জলীয়বাষ্প কম থাকে
  • উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলে?

Dinajpur · 2019

  • চা
  • পাট
  • সার
  • পোশাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?

Dinajpur · 2019

  • ১.০০
  • ১.৫০
  • ১.৬৮
  • ১.৮৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বায়ু দূষণের ফলে- i. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ii. মাটি অধিক তাপমাত্রা গ্রহণ করছে iii. বৃষ্টিপাত কমে যাচ্ছে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?

Dinajpur · 2019

  • ২৫
  • ১৯
  • ১৭
  • ১৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে-

Dinajpur · 2019

  • বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়
  • মাটির আর্দ্রতা কমে যায়
  • ব্যাপক প্রাণহানি ঘটে
  • মাটির উর্বরতা বেড়ে যায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: question image Q. উদ্দীপকের "E" ও "F" সম্পদের মধ্যে পার্থক্য হলো-

Dinajpur · 2019

  • E সম্পদটি পরিবর্তনশীল কিন্তু F সম্পদটি অপরিবর্তনশীল
  • E সম্পদটি অপরিবর্তনশীল কিন্তু F সম্পদটি পরিবর্তনশীল
  • E এবং F উভয় সম্পদই পরিবর্তনশীল
  • E এবং F উভয় সম্পদই অপরিবর্তনশীল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: question image Q. উদ্দীপকের "G" চিহ্নিত সম্পদটি কোন ধরনের সম্পদ?

Dinajpur · 2019

  • মানবসম্পদ
  • অর্থনৈতিক সম্পদ
  • নবায়নযোগ্য সম্পদ
  • অনবায়নযোগ্য সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত বর্গকিলোমিটার?

Dinajpur · 2019

  • ১,৪৭,৫৭০
  • ১,২৪,২৬৬
  • ৫০,০০০
  • ২১,৬৫৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মধুপুর চত্বর সমভূমি সৃষ্টি হয় - i. নদী প্রবাহের ফলে ii. বায়ু প্রবাহের ফলে iii. শিক্ষক পাঠদানের জন্য ব্যবহার করেন-বাংলাদেশের শীতলতম মাস কোনটি?জুলাই মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ-কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলে?কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?বায়ু দূষণের ফলে- i. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ii. মাটি অধিক তাপমাত্রা গ্রহবাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে-উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উদ্দীপকের "E" ও "F" সম্পউদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উদ্দীপকের "G" চিহ্নিত সমসাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত বর্গকিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।