প্রতিভূ অনুপাত বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: বিভিন্ন দেশের দূরত্ব পরিমাপের জন্য স্বতন্ত্র একক ব্যবহার করা হয়। এরূপ এক দেশের এককের মাধ্যমে মানচিত্রে স্কেল প্রকাশ হলে ভাষাগত কারণে তা অন্য দেশের লোকের কাছে ব্যবহারযোগ্য হবে না। এ অসুবিধা দূর করার জন্য প্রতিভূ অনুপাত পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। ইংরেজিতে প্রতিভূ অনুপাতকে বলে Representative Fraction বা সংক্ষেপে R.F. এবং বাংলায় সংক্ষেপে প্র.অ. বলে। ভগ্নাংশের আকারে দেওয়া স্কেলটিকে লব রাশি মানচিত্রের দূরত্ব এবং হর রাশি একই এককে ভূমির দূরত্ব প্রকাশ করে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
প্রতিভূ অনুপাত বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর

