শেয়ারFacebookWhatsApp

শিরোনাম কী?

উত্তর: কোনো দেশের বা অঞ্চলের মানচিত্রটি কীসের তা উল্লেখ করাই হচ্ছে শিরোনাম।

SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল

শিরোনাম কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: শামীমের শহরটি ২০০ উত্তর অক্ষাংশ এবং ৭০০ পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত। তার বন্ধু সোহেলের শহরটি ২০° দক্ষিণ অক্ষাংশ এবং ১১০° পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। দৃশ্যকল্প-২ : শফিক একটি মানচিত্র পর্যবেক্ষণ করল, যেখানে তার গ্রামের সকল জমির মালিকের জমির সীমানা দেখানো আছে। অন্যদিকে জাহিন একটি মানচিত্র দেখল যেটিতে জমির সীমানা নেই তবে পাহাড়-পর্বত, নদী, ধর্মীয় উপাসনালয়, বাজার প্রভৃতি দেখানো হয়েছে।

Sylhet · 2025

উত্তর

কোনো দেশের বা অঞ্চলের মানচিত্রটি কীসের তা উল্লেখ করাই হচ্ছে শিরোনাম।

উত্তর

ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে সংক্ষেপে জিআইএস বলা হয়। এ ব্যবস্থার মাধ্যমে ভৌগোলিক তথ্যগুলোর সংরক্ষণ, বিশ্লেষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে স্থানিক ও পারিসরিক সমস্যা চিহ্নিতকরণ, মানচিত্রায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে দেওয়া আছে, শামীমের শহরের দ্রাঘিমা ৭০° পশ্চিম এবং সোহেলের শহরের দ্রাঘিমা ১১০° পূর্ব। সুতরাং, শহর দুটি গ্রীনিচের দু'দিকে অবস্থিত। কাজেই তাদের দ্রাঘিমার পার্থক্য হবে = (৭০° + ১১০°) = ১৮০° আমরা জানি, ১° দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় ৪ মিনিট ∴ ১৮০° দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় (৪ × ১৮০) = ৭২০ মিনিট = ১২ ঘণ্টা [১ ঘণ্টা = ৬০ মিনিট] অতএব, শামীমের ও সোহেলের শহরের মধ্যে সময়ের পার্থক্য ১২ ঘণ্টা।

উত্তর

উদ্দীপকের শফিক ও জাহিনের পর্যবেক্ষণকৃত মানচিত্র দুটি হলো যথাক্রমে মৌজা মানচিত্র এবং ভূসংস্থানিক মানচিত্র। এ দ্বয়ের মধ্যে মৌজা মানচিত্র ভূমিকর আদায়ে ব্যবহৃত হয়। ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোনো রিজিস্ট্রিকৃত ভূমির মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য। এ মানচিত্রে নিখুঁতভাবে সীমানা দেওয়া থাকে। এ মানচিত্রের মাধ্যমে সরকার ভূমির মালিক থেকে হিসাব করে কর নিয়ে থাকে। মৌজা মানচিত্রের মধ্যে বিবিধ তথ্য প্রকাশ করা হয়। শহরের পরিকল্পনার মানচিত্রও এ মৌজা মানচিত্রের অন্তর্ভুক্ত। অপরদিকে, ভূসংস্থানিক মানচিত্র প্রকৃত জরিপকার্যের মাধ্যমে প্রস্তুত করা হয়। সাধারণত এর মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক দুই ধরনের উপাদান দেখতে পাওয়া যায়। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হিসেবে পাহাড়, মালভূমি, সমভূমি, নদী, উপত্যকা, হ্রদ প্রভৃতি দেখানো হয়। আবার সাংস্কৃতিক বৈচিত্র্য হিসেবে রেলপথ, হাটবাজার, পোস্ট অফিস, সরকারি অফিস, খেলার মাঠ, মসজিদ, মন্দির প্রভৃতি নিখুঁতভাবে দেখানো হয়। দৃশ্যকল্প-২ এর শফিক ও জাহিনের পর্যবেক্ষণকৃত মানচিত্রদ্বয় আলোচনার মাধ্যমে উপনীত হওয়া যায় যে, শফিকের মানচিত্র তথা মৌজা মানচিত্র ভূমিকর আদায়ে ব্যবহৃত হয়।
SSCভূগোল ও পরিবেশSylhet 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মধুপুর চত্বর সমভূমি সৃষ্টি হয় - i. নদী প্রবাহের ফলে ii. বায়ু প্রবাহের ফলে iii. নদীর পলি অবক্ষেপণের ফলে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শিক্ষক পাঠদানের জন্য ব্যবহার করেন-

Dinajpur · 2019

  • ভূ-সংস্থানিক মানচিত্র
  • প্রাকৃতিক মানচিত্র
  • এটলাস মানচিত্র
  • দেয়াল মানচিত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

Dinajpur · 2019

  • নভেম্বর
  • ডিসেম্বর
  • জানুয়ারি
  • ফেব্রুয়ারি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জুলাই মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ-

Dinajpur · 2019

  • দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে
  • উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকে
  • দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে জলীয়বাষ্প কম থাকে
  • উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলে?

Dinajpur · 2019

  • চা
  • পাট
  • সার
  • পোশাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?

Dinajpur · 2019

  • ১.০০
  • ১.৫০
  • ১.৬৮
  • ১.৮৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বায়ু দূষণের ফলে- i. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ii. মাটি অধিক তাপমাত্রা গ্রহণ করছে iii. বৃষ্টিপাত কমে যাচ্ছে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?

Dinajpur · 2019

  • ২৫
  • ১৯
  • ১৭
  • ১৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে-

Dinajpur · 2019

  • বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়
  • মাটির আর্দ্রতা কমে যায়
  • ব্যাপক প্রাণহানি ঘটে
  • মাটির উর্বরতা বেড়ে যায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: question image Q. উদ্দীপকের "E" ও "F" সম্পদের মধ্যে পার্থক্য হলো-

Dinajpur · 2019

  • E সম্পদটি পরিবর্তনশীল কিন্তু F সম্পদটি অপরিবর্তনশীল
  • E সম্পদটি অপরিবর্তনশীল কিন্তু F সম্পদটি পরিবর্তনশীল
  • E এবং F উভয় সম্পদই পরিবর্তনশীল
  • E এবং F উভয় সম্পদই অপরিবর্তনশীল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: question image Q. উদ্দীপকের "G" চিহ্নিত সম্পদটি কোন ধরনের সম্পদ?

Dinajpur · 2019

  • মানবসম্পদ
  • অর্থনৈতিক সম্পদ
  • নবায়নযোগ্য সম্পদ
  • অনবায়নযোগ্য সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত বর্গকিলোমিটার?

Dinajpur · 2019

  • ১,৪৭,৫৭০
  • ১,২৪,২৬৬
  • ৫০,০০০
  • ২১,৬৫৭

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মধুপুর চত্বর সমভূমি সৃষ্টি হয় - i. নদী প্রবাহের ফলে ii. বায়ু প্রবাহের ফলে iii. শিক্ষক পাঠদানের জন্য ব্যবহার করেন-বাংলাদেশের শীতলতম মাস কোনটি?জুলাই মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ-কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলে?কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?বায়ু দূষণের ফলে- i. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ii. মাটি অধিক তাপমাত্রা গ্রহবাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে-উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উদ্দীপকের "E" ও "F" সম্পউদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উদ্দীপকের "G" চিহ্নিত সমসাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত বর্গকিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।