'B [গণিত] ও 'C [গণিত] চিহ্নিত মানচিত্রদ্বয়ের মধ্যে কোনটি সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: 'B [গণিত] ও 'C [গণিত] চিহ্নিত মানচিত্রদ্বয় হলো যথাক্রমে মৃত্তিকা বিষয়ক মানচিত্র এবং মৌজা মানচিত্র। এ মানচিত্রদ্বয়ের মধ্যে মৌজা মানচিত্র সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বের কোথায় কোন ধরনের মাটি তার ওপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে মৃত্তিকা বিষয়ক মানচিত্র বলে। সাধারণত মাটির গুণাগুণের ওপর ভিত্তি করেই বিশ্বের কোথায় কোন ধরনের ফসলের চাষ করা যাবে সেজন্য কৃষিবিদরা এ ধরনের মানচিত্র বেশি ব্যবহার করে থাকেন। অপরদিকে, মৌজা মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোনো রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিং-এর মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য। আমাদের দেশে আমরা যে মৌজা মানচিত্রগুলো দেখতে পাই সেগুলো আসলে ক্যাডাস্ট্রাল মানচিত্র। এই মানচিত্রের মাধ্যমেই হিসাব করে সরকার ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে। এই মানচিত্রের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের গ্রামের মানচিত্রগুলো। এই মানচিত্রে নিখুঁতভাবে সীমানা দেওয়া থাকে। এই মানচিত্রগুলো বৃহৎ স্কেলে অঙ্কন করা হয়, যা ১৬ ইঞ্চিতে ১ মাইল বা ৩২ ইঞ্চিতে ১ মাইল। এ ধরনের মানচিত্রের মধ্যে বিবিধ তথ্য প্রকাশ করা হয়। শহরের পরিকল্পনার মানচিত্রও এই মৌজা মানচিত্রের অন্তর্ভুক্ত। সর্বোপরি বলা যায়, মৃত্তিকা বিষয়ক মানচিত্র এবং মৌজা মানচিত্র উভয়ই গুরুত্বপূর্ণ। তবে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে সকল মানুষের জন্য মৌজা মানচিত্র খুবই গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
'B ও 'C চিহ্নিত মানচিত্রদ্বয়ের মধ্যে কোনটি সকল মানুষের জন্য গুরুত…
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
