শফিক ও জাহিনের পর্যবেক্ষণকৃত মানচিত্র দুটির মধ্যে কোনটি ভূমি কর আদায়ে ব্যবহৃত হয়? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকের শফিক ও জাহিনের পর্যবেক্ষণকৃত মানচিত্র দুটি হলো যথাক্রমে মৌজা মানচিত্র এবং ভূসংস্থানিক মানচিত্র। এ দ্বয়ের মধ্যে মৌজা মানচিত্র ভূমিকর আদায়ে ব্যবহৃত হয়। ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোনো রিজিস্ট্রিকৃত ভূমির মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য। এ মানচিত্রে নিখুঁতভাবে সীমানা দেওয়া থাকে। এ মানচিত্রের মাধ্যমে সরকার ভূমির মালিক থেকে হিসাব করে কর নিয়ে থাকে। মৌজা মানচিত্রের মধ্যে বিবিধ তথ্য প্রকাশ করা হয়। শহরের পরিকল্পনার মানচিত্রও এ মৌজা মানচিত্রের অন্তর্ভুক্ত। অপরদিকে, ভূসংস্থানিক মানচিত্র প্রকৃত জরিপকার্যের মাধ্যমে প্রস্তুত করা হয়। সাধারণত এর মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক দুই ধরনের উপাদান দেখতে পাওয়া যায়। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হিসেবে পাহাড়, মালভূমি, সমভূমি, নদী, উপত্যকা, হ্রদ প্রভৃতি দেখানো হয়। আবার সাংস্কৃতিক বৈচিত্র্য হিসেবে রেলপথ, হাটবাজার, পোস্ট অফিস, সরকারি অফিস, খেলার মাঠ, মসজিদ, মন্দির প্রভৃতি নিখুঁতভাবে দেখানো হয়। দৃশ্যকল্প-২ এর শফিক ও জাহিনের পর্যবেক্ষণকৃত মানচিত্রদ্বয় আলোচনার মাধ্যমে উপনীত হওয়া যায় যে, শফিকের মানচিত্র তথা মৌজা মানচিত্র ভূমিকর আদায়ে ব্যবহৃত হয়।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
শফিক ও জাহিনের পর্যবেক্ষণকৃত মানচিত্র দুটির মধ্যে কোনটি ভূমি কর আদা…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
