অর্পনের মাতৃভূমির সাথে তার বর্তমানে অবস্থানরত স্থানটির সময়ের পার্থক্য আছে কি? বিশ্লেষণ কর।
উত্তর: অর্পণের মাতৃভূমি বাংলাদেশ। যার দ্রাঘিমা ৯০° পূর্ব। অবস্থানরত স্থান দুটির মধ্যে পার্থক্য রয়েছে। গ্রিনিচের দ্রাঘিমা শূন্য ডিগ্রি (০°) ধরা হয়। গ্রিনিচের পূর্বদিকের দেশগুলো সময়ের হিসেবে গ্রিনিচের চেয়ে এগিয়ে থাকে এবং গ্রিনিচের পশ্চিমে অবস্থিত দেশগুলোর সময় গ্রিনিচের সময় থেকে পিছিয়ে থাকে। বাংলাদেশ গ্রিনিচ থেকে ৯০° পূর্বে অবস্থিত বলে বাংলাদেশে সময় ৬ ঘণ্টা এগিয়ে। অর্পণের বর্তমানে অবস্থানরত স্থানের দ্রাঘিমা ১২০° পূর্ব। অর্পণের মাতৃভূমি থেকে আরও পূর্বে অবস্থিত। যার সময় ৮ ঘণ্টা এগিয়ে [(গ) থেকে প্রাপ্ত]। অতএব মাতৃভূমি এবং বর্তমানে অবস্থানরত স্থান দুটির সময়ের পার্থক্য (৮ ঘণ্টা - ৬ ঘণ্টা) বা ২ ঘণ্টা। সুতরাং অর্পণের মাতৃভূমির সাথে তার বর্তমানে অবস্থানরত স্থানটির সময়ের পার্থক্য রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
অর্পনের মাতৃভূমির সাথে তার বর্তমানে অবস্থানরত স্থানটির সময়ের পার্থক…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
