ঢাকার দ্রাঘিমা ৯০° পূর্ব হলে বিপ্লবের স্থানের সাথে সময়ের ব্যবধানের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: দ্রাঘিমার পার্থক্যের কারণে স্থানভেদে সময়ের পার্থক্য হয়। ঢাকার দ্রাঘিমা ও বিপ্লবের বসবাস স্থানের দ্রাঘিমার পার্থক্য (৯০° পূর্ব – ৫০° পূর্ব) বা ৪০° পূর্ব আমরা জানি, ১° জন্য সময়ের ব্যবধান = ৪ মি. ∴ ৫০° জন্য সময়ের ব্যবধান = (৪ × ৫০) মি. = ২০০ মি. বা ৩ ঘণ্টা ২০ মিনিট প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে ৪ মিনিট এবং পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এজন্যই পূর্ব দিকের স্থানগুলোতে আগে দিন হচ্ছে এবং পশ্চিম দিকের স্থানগুলোতে পরে দিন হচ্ছে। এতে আমরা বুঝতে পারি আমাদের বাংলাদেশ থেকে যেসব দেশ পূর্বদিকে অবস্থিত সেসব দেশে আগে সকাল হবে এবং আমাদের পশ্চিম দিকের দেশগুলোতে পরে সকাল হবে। প্রতি ডিগ্রি দূরত্বের জন্য সময়ের ব্যবধান হচ্ছে ৪ মিনিট। এ প্রতি ডিগ্রিকে আমরা ৬০ মিনিটে ভাগ করি এবং প্রতি ১ মিনিট দূরত্বের জন্য ৪ সেকেন্ড সময়ের পার্থক্য হয়। সুতরাং উদ্দীপকের ঢাকার দ্রাঘিমা ও বিপ্লবের বসবাস স্থানের মধ্যে ৩ ঘণ্টা ২০ মিনিট যে সময়ের পার্থক্য হয় তা মূলত দ্রাঘিমার পার্থক্যের কারণে। এজন্য স্থানভেদে সময়ের তারতম্য হয়ে থাকে। সুতরাং বলা যায়, দ্রাঘিমার কারণে স্থানভেদে সময়ের পার্থক্য হয়ে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
ঢাকার দ্রাঘিমা ৯০° পূর্ব হলে বিপ্লবের স্থানের সাথে সময়ের ব্যবধানের …
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
