দৃশ্যকল্প-১ ও ২ এ বর্ণিত মানচিত্রের মধ্যে কোনটি ব্যবহারিক ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ ও ২-এর মানচিত্র দুটি হলো মৌজা মানচিত্র এবং এটলাস মানচিত্র। এটলাস মানচিত্রের ব্যবহারিক গুরুত্ব বেশি। মৌজা মানচিত্রটি তৈরি করা হয় সাধারণত কোনো রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিংয়ের মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য। আমাদের দেশে আমরা যে মানচিত্রগুলো দেখতে পাই সেগুলো আসলে মৌজা মানচিত্রের অন্তর্ভুক্ত। অপরদিকে, মানচিত্রের সমষ্টিকে ভূচিত্রাবলি বা এটলাস মানচিত্র বলে। এ মানচিত্রকে সাধারণত খুব ছোট স্কেলে করা হয়। প্রাকৃতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও কৃষিভিত্তিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভাগ করে তৈরি করা হয়। মৌজা মানচিত্র মালিকানার সীমানা নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর এটলাস মানচিত্রে সমগ্র পৃথিবীকে একটি পৃষ্ঠায় মধ্যে দেখানো হয়। এতে প্রাকৃতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও কৃষিভিত্তিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তৈরি করা হয়। সুতরাং দুটি মানচিত্রের মধ্যে এটলাস মানচিত্রের গুরুত্ব বেশি বলে আমি মনে করি।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এ বর্ণিত মানচিত্রের মধ্যে কোনটি ব্যবহারিক ক্ষেত্রে …
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
