দৃশ্যপট-২ এ উল্লিখিত নদী দুটির মধ্যে কোনটি ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: দৃশ্যপট-২ এ উল্লিখিত নদী দুটি হলো যথাক্রমে পদ্মা ও কর্ণফুলী। নদী দুটির মধ্যে কর্ণফুলী নদী ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ। নিচে যুক্তিসহ মতামত দেওয়া হলো- পদ্মা নদী বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা রাখে। এ নদী রাজশাহী, কুষ্টিয়া ও চাঁদপুর অঞ্চলের বাণিজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ অঞ্চলের অভ্যন্তরীণ যোগাযোগ, সেচ ও মৎস্য শিকার, পণ্যসামগ্রী পরিবহন এ নদীর মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। অন্যদিকে, কর্ণফুলী নদী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙামাটি ও চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি চট্টগ্রাম ও রাঙামাটির প্রধান নদী। কর্ণফুলী নদীর কাপ্তাই নামক স্থানে বাঁধ দিয়ে 'কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র' স্থাপন করা হয়েছে। যেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হচ্ছে। বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এ সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশের আমদানির প্রায় ৮৫ শতাংশ এবং রপ্তানির প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়। কর্ণফুলী নদীর পাশে কাপ্তাই হ্রদ এক মনোরম পর্যটন স্থান। যা দেশের পর্যটন শিল্পে বিশেষ অবদান রাখছে। কর্ণফুলী নদীর দুই ধারে অনেক শিল্পকারখানা গড়ে উঠেছে। এছাড়াও কর্ণফুলী নদীতে প্রচুর মাছ পাওয়া যায় যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, কর্ণফুলী নদী ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
দৃশ্যপট-২ এ উল্লিখিত নদী দুটির মধ্যে কোনটি ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

