উদ্দীপকের 'A [গণিত] নির্দেশিত ঋতুর বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] নির্দেশিত ঋতুটি হলো বাংলাদেশের 'গ্রীষ্মকাল'। বাংলাদেশে মার্চ থেকে মে মাস (ফাল্গুন-জ্যৈষ্ঠ) পর্যন্ত গ্রীষ্মকাল। এ সময় সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু হলো গ্রীষ্মকাল। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১° সেলসিয়াস। এপ্রিল উষ্ণতম মাস, এ মাসের গড় তাপমাত্রা ২৮° সেলসিয়াস। গ্রীষ্মকালে সমুদ্র উপকূল থেকে দেশের অভ্যন্তরভাগের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এ সময় বাংলাদেশে দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হয়। দক্ষিণ দিক হতে আগত উষ্ণ ও আর্দ্র বায়ুপ্রবাহ অধিক উত্তাপের জন্য উপরে উঠে যায় এবং উত্তর-পশ্চিম দিক হতে আগত শীতল ও শুষ্ক বায়ুপ্রবাহের সঙ্গে মিলিত হয়ে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি করে। গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো কালবৈশাখী ঝড়। বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের শতকরা প্রায় ২০ ভাগ গ্রীষ্মকালে হয়।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকের 'A নির্দেশিত ঋতুর বর্ণনা দাও।
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
