'B [গণিত] ও 'D [গণিত] স্থানদ্বয়ের বৃষ্টিপাতের ধরন কি অভিন্ন? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: চিত্রের 'B [গণিত] ও 'D [গণিত] স্থানদ্বয়ের বৃষ্টিপাতের ধরন একই প্রকৃতির নয়। 'B [গণিত] স্থানে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয় এবং 'D [গণিত] স্থানে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। নিচে যুক্তিসহ মতামত দেওয়া হলো- বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এ বায়ু ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উপর দিয়ে আসে বলে প্রচুর জলীয়বাষ্প ধারণ করে। এ জলীয়বাষ্পপূর্ণ বায়ু বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বতে বাধা পেয়ে উত্তর-পূর্বাঞ্চলে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বছরের মোট বৃষ্টিপাতের ৮০ ভাগ বর্ষাকালেই সংঘটিত হয়। গ্রীষ্মকালে সূর্য মকরকান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস। সমুদ্র উপকূল থেকে দেশের অভ্যন্তরভাগে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। গ্রীষ্মকালে বাংলাদেশের দক্ষিণ দিক হতে আগত উষ্ণ ও আর্দ্র বায়ুপ্রবাহ অধিক উত্তাপের প্রভাবে উপরে উঠে উত্তর-পশ্চিম দিক হতে আগত শীতল ও শুষ্ক বায়ুপ্রবাহের সঙ্গে মিলিত হয়ে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়। এ সময় বজ্রসহ ঝড় বৃষ্টি হয় যা কালবৈশাখী নামে পরিচিত। গ্রীষ্মকালে বাংলাদেশের বার্ষিক মোট বৃষ্টিপাতের ২০ ভাগ হয়। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি যে, 'B [গণিত] ও 'D [গণিত] স্থানের বৃষ্টিপাত অভিন্ন নয়।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
'B ও 'D স্থানদ্বয়ের বৃষ্টিপাতের ধরন কি অভিন্ন? যুক্তিসহ মতামত দাও।
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
