দৃশ্যপট-১ এ উল্লিখিত স্থানের ভূপ্রকৃতির ধরন ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১ এ উল্লিখিত স্থানটি হলো চট্টগ্রামের ফয়'স লেক। ভূপ্রাকৃতিকভাবে চট্টগ্রাম টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্গত। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ টারশিয়ারি যুগের পাহাড় নামে পরিচিত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছিল। পাহাড়গুলো আসামের লুসাই ও মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এ পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। এ অঞ্চলের পাহাড়গুলোকে দুইভাগে ভাগ করা যায়। যথা- (১) দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ও (২) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের অন্তর্গত। এ পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার। ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উত্তর ও দক্ষিণের পাহাড়সমূহ ও উত্তর ও উত্তর-পূর্বাংশের পাহাড়সমূহের অন্তর্গত। এ পাহাড়সমূহে গড় উচ্চতা ২৪৪ মিটার।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
দৃশ্যপট-১ এ উল্লিখিত স্থানের ভূপ্রকৃতির ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
