উদ্দীপকের 'B [গণিত] ও 'C [গণিত] নির্দেশিত ঋতুর মধ্যে কোনটি রবিশস্য উৎপাদনের জন্য অধিক উপযোগী? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] ও 'C [গণিত] নির্দেশিত ঋতু দুটি হলো যথাক্রমে বাংলাদেশের বর্ষাকাল ও শীতকাল। ঋতু দুটির মধ্যে শীতকাল রবিশস্য উৎপাদনের জন্য অধিক উপযোগী। নিচে আমার মতামত বিশ্লেষণ করা হলো: বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। অর্থাৎ গ্রীষ্ম ও শীতের মাঝামাঝি বৃষ্টিবহুল সময়কে বর্ষা ঋতু বলে। এ সময়ের গড় তাপমাত্রা ২৭° সেলসিয়াস। কিন্তু আকাশে মেঘ থাকে এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা অনুভূত হয় না। বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের ৮০ ভাগ বর্ষাকালে হয়। সাধারণত বাংলাদেশে নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস (কার্তিক-ফাল্গুন) পর্যন্ত সময়কে শীতকাল বলে। এ সময় গড় তাপমাত্রা থাকে ১৭.৭° সেলসিয়াস। শীতকালে বাংলাদেশে বৃষ্টিপাত হয় না বললেই চলে। উত্তর-পূর্ব মৌসুমি বায়ু এ সময় বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়। রবিশস্য বলতে সাধারণত শীতকালীন ফসল বোঝানো হয়। শীতকালে আবহাওয়া শুষ্ক ও শীতল থাকে, যা রবি শস্যের জন্য উপযোগী। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি শীতকাল রবিশস্য উৎপাদনের জন্য অধিক উপযোগী।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকের 'B ও 'C নির্দেশিত ঋতুর মধ্যে কোনটি রবিশস্য উৎপাদনের জন্…
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
