শেয়ারFacebookWhatsApp

সম্প্রতি রুনার ভ্রমণকৃত অঞ্চলটি বাংলাদেশের কোন ভূপ্রকৃতির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।

উত্তর: সম্প্রতি রুনার ভ্রমণকৃত অঞ্চলটি হলো বান্দরবান যা ভূপ্রকৃতি বিবেচনায় টারশিয়ারি যুগের পাহাড়ের অন্তর্গত। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ টারশিয়ারি যুগের অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ, দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এ অঞ্চলের অন্তর্গত। পাহাড়গুলো আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এ পাহাড়সমূহ বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। উদ্দীপকের দক্ষিণাঞ্চলের বাসিন্দা রুনার ভ্রমণকৃত অঞ্চলটি হলো বান্দরবান যেখানে সর্বোচ্চ শৃঙ্গ তাজিনডং অবস্থিত। আর বান্দরবান অঞ্চলটি টারশিয়ারি যুগের পাহাড়ের অন্তর্গত।

SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল

সম্প্রতি রুনার ভ্রমণকৃত অঞ্চলটি বাংলাদেশের কোন ভূপ্রকৃতির অন্তর্ভুক…

উদ্দীপক

দক্ষিণাঞ্চলের একটি উপকূলবর্তী জেলার বাসিন্দা রুনা সম্প্রতি দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি জেলা ভ্রমণ করে এসেছে। উক্ত জেলায় বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ অবস্থিত। গতবছর সে দেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি জেলা ঘুরে এসেছে এবং প্রচুর চাপাতা নিয়ে এসেছে।

Dinajpur · 2025

উত্তর

আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে।

উত্তর

বাংলাদেশের যমুনা নদী ব্রহ্মপুত্রের একটি শাখা নদী এবং এর নিম্নপ্রবাহ। ১৭৮২ সাল থেকে ১৭৮৭ সালের মধ্যে সংঘটিত একাধিক ভূমিকম্প ও বন্যার ফলে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হয়। এই পরিবর্তিত গতিপথ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নামক স্থান থেকে দক্ষিণমুখী একটি নতুন খাতে প্রবাহিত হয়, যা বর্তমানে যমুনা নদী নামে পরিচিত।

উত্তর

সম্প্রতি রুনার ভ্রমণকৃত অঞ্চলটি হলো বান্দরবান যা ভূপ্রকৃতি বিবেচনায় টারশিয়ারি যুগের পাহাড়ের অন্তর্গত। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ টারশিয়ারি যুগের অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ, দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এ অঞ্চলের অন্তর্গত। পাহাড়গুলো আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এ পাহাড়সমূহ বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। উদ্দীপকের দক্ষিণাঞ্চলের বাসিন্দা রুনার ভ্রমণকৃত অঞ্চলটি হলো বান্দরবান যেখানে সর্বোচ্চ শৃঙ্গ তাজিনডং অবস্থিত। আর বান্দরবান অঞ্চলটি টারশিয়ারি যুগের পাহাড়ের অন্তর্গত।

উত্তর

উদ্দীপকের রুনা দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী একটি জেলার বাসিন্দা যেটি সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্গত এবং গতবছরে ভ্রমণকৃত অঞ্চলটি সিলেট যেটি টারশিয়ারি যুগের পাহাড়ের অন্তর্গত। অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও জীবনযাপনে তুলনামূলক বিবেচনায় রুনার বসবাসকৃত অঞ্চল অর্থাৎ সাম্প্রতিককালের প্লাবন সমভূমিই বেশি উপযোগী। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশ নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। অসংখ্য ছোট-বড় নদী, বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে রয়েছে। সমভূমির উপর দিয়ে এসব নদী প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন ভূমি গঠিত হয়েছে। এ ভূমি উর্বর হওয়ায় কৃষির জন্য যেমন উপযুক্ত; তেমনি শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার জন্য উপযুক্ত স্থান। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকাসহ বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল এ ভূমিরূপের অন্তর্গত। অন্যদিকে, বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ টারশিয়ারি যুগের অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এসব পাহাড় সৃষ্টি হয়েছে। এগুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ টারশিয়ারি যুগের অন্তর্গত। এ অঞ্চল পর্বতময়, বন্ধুর প্রকৃতির, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য বসবাস উপযোগী নয়। সামগ্রিক দিক বিবেচনায় টারশিয়ারি যুগের পাহাড়িয়া অঞ্চল থেকে সাম্প্রতিককালের প্লাবন সমভূমিই বেশি বসবাস উপযোগী। অর্থাৎ রুনার বসবাসকৃত দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী তী এলাকাই অধিক উপযোগী।
SSCভূগোল ও পরিবেশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মধুপুর চত্বর সমভূমি সৃষ্টি হয় - i. নদী প্রবাহের ফলে ii. বায়ু প্রবাহের ফলে iii. নদীর পলি অবক্ষেপণের ফলে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শিক্ষক পাঠদানের জন্য ব্যবহার করেন-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জুলাই মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বায়ু দূষণের ফলে- i. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ii. মাটি অধিক তাপমাত্রা গ্রহণ করছে iii. বৃষ্টিপাত কমে যাচ্ছে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: question image Q. উদ্দীপকের "E" ও "F" সম্পদের মধ্যে পার্থক্য হলো-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: question image Q. উদ্দীপকের "G" চিহ্নিত সম্পদটি কোন ধরনের সম্পদ?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত বর্গকিলোমিটার?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মধুপুর চত্বর সমভূমি সৃষ্টি হয় - i. নদী প্রবাহের ফলে ii. বায়ু প্রবাহের ফলে iii. শিক্ষক পাঠদানের জন্য ব্যবহার করেন-বাংলাদেশের শীতলতম মাস কোনটি?জুলাই মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণ-কোন শিল্পকে বিলিয়ন ডলার শিল্প বলে?কত মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে?বায়ু দূষণের ফলে- i. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ii. মাটি অধিক তাপমাত্রা গ্রহবাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ?অপর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে-উদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উদ্দীপকের "E" ও "F" সম্পউদ্দীপকটি পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর দাও: [চিত্র] Q. উদ্দীপকের "G" চিহ্নিত সমসাম্প্রতিককালের প্লাবন সমভূমির আয়তন কত বর্গকিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।