উদ্দীপকে 'X [গণিত] ও 'Z [গণিত] এর জলবায়ু চিহ্নিতপূর্বক কোন জলবায়ু অধিক উষ্ণতম যুক্তিসহ উত্তর দাও।
উত্তর: উদ্দীপকে 'X [গণিত] ও 'Z [গণিত] দ্বারা যথাক্রমে বাংলাদেশের গ্রীষ্মকাল ও শীতকাল বোঝানো হয়েছে। এই দুই ঋতুর মধ্যে গ্রীষ্মকাল অধিক উষ্ণতম। নিচে যুক্তিসহ উত্তর দেওয়া হলো: বাংলাদেশে মার্চ থেকে মে মাস (ফাল্গুন-জ্যৈষ্ঠ) পর্যন্ত গ্রীষ্মকাল। এ সময় সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। ফলে এ ঋতুতে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু হলো গ্রীষ্মকাল। এ সময়ের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১° সেলসিয়াস। গড় হিসেবে এপ্রিল উষ্ণতম মাস এবং এ মাসের গড় তাপমাত্রা ২৮° সেলসিয়াস। অন্যদিকে আমাদের দেশে শীতকালে তাপমাত্রা সবচেয়ে কম থাকে। এ. সময় সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১° সেলসিয়াস। জানুয়ারি শীতলতম মাস এবং এ মাসের গড় তাপমাত্রা ১৭.৭° সেলসিয়াস। শীতকালে উপকূল ভাগ থেকে উত্তর দিকে তাপমাত্রা কম থাকে। বাংলাদেশের ইতিহাসে ১৯০৫ সালে দেশের উত্তরাঞ্চলে দিনাজপুরে সর্বনিম্ন ১° সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি বাংলাদেশে গ্রীষ্মকাল অধিক উষ্ণতম।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে 'X ও 'Z এর জলবায়ু চিহ্নিতপূর্বক কোন জলবায়ু অধিক উষ্ণতম…
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
