দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ঝড়টি বাংলাদেশের যে ঋতুতে ঘটে তার বর্ণনা দাও।
উত্তর: দৃশ্যকর-১ এ উল্লিখিত ঝড়টি হলো কালবৈশাখী ঝড়। এ ঝড়টি সাধারণত বাংলাদেশে গ্রীষ্মকালে দেখা যায়। নিচে গ্রীষ্মকালের বর্ণনা দেওয়া হলো: বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু হলো গ্রীষ্মকাল। মার্চ-মে মাস (ফাল্গুন-চৈত্র) পর্যন্ত গ্রীষ্মকাল। এ সময় সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১° সেলসিয়াস। এপ্রিল উষ্ণতম মাস এবং এপ্রিল মাসের গড় তাপমাত্রা ২৮° সেলসিয়াস। গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্যের উত্তরায়ণের জন্য বায়ুচাপের পরিবর্তন ঘটে। এ সময় বাংলাদেশের দক্ষিণ দিক হতে আগত উষ্ণ ও আর্দ্র বায়ু অধিক উত্তাপের প্রভাবে উপরে উঠে উত্তর-পশ্চিম দিক হতে আগত শীতল ও শুষ্ক বায়ুর সঙ্গে সংঘর্ষে কালবৈশাখী ঝড় সৃষ্টি হয়। কালবৈশাখী ঝড় বজ্রবিদ্যুৎসহ প্রবলবেগে মার্চ-এপ্রিল মাসে প্রবাহিত হয়। বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা প্রায় ২০ ভাগ গ্রীষ্মকালে হয়। এ সময় গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫১ সেন্টিমিটার।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ঝড়টি বাংলাদেশের যে ঋতুতে ঘটে তার বর্ণনা দাও।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

