'B [গণিত] ও 'C [গণিত] দ্বারা নির্দেশিত নদী দুটির মধ্যে কোনটি বাণিজ্যিকভাবে বেশি গুরুত্বপূর্ণ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] ও 'C [গণিত] দ্বারা নদী দুটি যথাক্রমে কর্ণফুলী ও ব্রহ্মপুত্র। নদী দুটির মধ্যে কর্ণফুলী নির্দেশিত বাণিজ্যিকভাবে বেশি গুরুত্বপূর্ণ।নিচে উত্তরের স্বপক্ষে যুক্তি দেখানো হলো: কর্ণফুলী নদী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙামাটি ও চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি চট্টগ্রাম ও রাঙামাটির প্রধান নদী। কর্ণফুলী নদীর কাপ্তাই নামক স্থানে বাঁধ দিয়ে 'কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র' স্থাপন করা হয়েছে। যেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হচ্ছে। বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এ সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশের আমদানির প্রায় ৮৫ শতাংশ এবং রপ্তানির প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়। কর্ণফুলী নদীর পাশে কাপ্তাই হ্রদ এক মনোরম পর্যটন স্থান। যা দেশের পর্যটন শিল্পে বিশেষ অবদান রাখছে। কর্ণফুলী নদীর দুই ধারে অনেক শিল্পকারখানা গড়ে উঠেছে। এছাড়াও কর্ণফুলী নদীতে প্রচুর মাছ পাওয়া যায় যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অপরদিকে, ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এ নদীর মৎস্য সম্পদ ছাড়া তেমন কোনো সম্পদ নেই। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, কর্ণফুলী নদী বাণিজ্যিকভাবে বেশি গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
'B ও 'C দ্বারা নির্দেশিত নদী দুটির মধ্যে কোনটি বাণিজ্যিকভাবে বেশি…
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
