'A [গণিত] ও 'C [গণিত] অঞ্চল দুটির মধ্যে কোনটি মানব বসতির জন্য উপযোগী- যুক্তিসহ মতামত দাও।
উত্তর: ছকে 'A [গণিত] ও 'C [গণিত] অঞ্চল দুটি হলো যথাক্রমে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ ও সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। অঞ্চল দুটির মধ্যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি মানব বসতি গড়ে তোলার জন্য অধিক উপযোগী। নিচে যুক্তিসহ মতামত দেওয়া হলো- জনবসতি গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতি ব্যাপকভাবে প্রভাববিস্তার করে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ অবস্থিত। এ পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। পাহাড়ি এলাকার মাটি অনুর্বর ও অসমতল হওয়ার কারণে কৃষিকাজ করা কষ্টকর। পাহাড়ে পানির উৎস সীমিত বা দূরবর্তী ও যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়। ভূমিধস ও ভূমিকম্পের ঝুঁকি প্রভৃতি বিবেচনায় বিক্ষিপ্ত বসতি গড়ে উঠে। এ এজন্য পার্বত্য চট্টগ্রাম এলাকায় জনসংখ্যার ঘনত্ব কম। অন্যদিকে টারশিয়ারি যুগের পাহাড় ও প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ব্যতীত সমগ্র বাংলাদেশ সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এ সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার। বছরের পর বছর বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে বলে ভূমির স্তর খুব গভীর এবং মাটি খুবই উর্বর। সমতলভূমিতে বসতি স্থাপনের সকল নিয়ামক (কৃষিকাজ, যাতায়াত ব্যবস্থা, পানীয় জলের সহজলভ্যতা, যোগাযোগ প্রভৃতি) বিদ্যমান। তাই সমভূমি বসবাসের জন্য আদর্শ। সমভূমিতে সংঘবদ্ধ বা পুঞ্জীভূত বসতি গড়ে উঠে। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি সমভূমি অঞ্চল মানব বসতির জন্য অধিক উপযোগী।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
'A ও 'C অঞ্চল দুটির মধ্যে কোনটি মানব বসতির জন্য উপযোগী- যুক্তিসহ …
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
