মানচিত্রে 'R [গণিত] চিহ্নিত স্থানের ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: মানচিত্রে 'R [গণিত] চিহ্নিত স্থানটি হলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল; যা টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্গত। নিম্নে উক্ত ভূপ্রকৃতির বৈশিষ্ট্য বর্ণনা করা হলো : টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। এ পাহাড়গুলো আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এ পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। এ অঞ্চলের পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা যায়। যথা : (১) দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ও (২) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। এ পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার। সাধারণত এসব ভূপ্রকৃতিতে চা, জুম চাষ করা হয়। এছাড়া ক্রান্তীয় পাতাঝরা বনভূমি তৈরি হয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
মানচিত্রে 'R চিহ্নিত স্থানের ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য বর্ণনা কর।
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
