"মানচিত্রে 'F [গণিত] চিহ্নিত নদীটি বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে।”- উক্তিটির সপক্ষে যুক্তি প্রদান কর।
উত্তর: উদ্দীপকে 'F [গণিত] চিহ্নিত নদীটি বাংলাদেশের কর্ণফুলী নদীকে বোঝানো হয়েছে। উক্ত নদীটি বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে। আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে প্রায় ২৭৪ কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী নদী রাঙামাটি ও চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই নদীটি কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র, এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরের কারণে বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি, বাংলাদেশের শিল্পক্ষেত্রে বিদ্যুৎ অপরিহার্য। দৈনন্দিন জীবনে বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব নয়। সেই বিদ্যুৎশক্তির এক বিরাট অংশ কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে পূরণ করা হয়। আরও উল্লেখযোগ্য দিক হলো এই বিদ্যুৎ কেন্দ্রটি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে কাজ করে। যার কারণে কোনো জ্বালানি সম্পদের প্রয়োজন হয় না। দ্বিতীয়ত বাংলাদেশের বৃহত্তম সমুদ্রবন্দর হলো চট্টগ্রাম সমুদ্রবন্দর যা কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের বিরাট অংশ এই নদীর মাধ্যমে পরিচালিত হয়। সুতরাং বাংলাদেশের অর্থনীতিতে উক্ত নদীটির তাৎপর্য অপরিসীম।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
"মানচিত্রে 'F চিহ্নিত নদীটি বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখ…
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
