'B [গণিত] ও 'C [গণিত] চিহ্নিত স্থান দুটির মধ্যে কোনটি বসবাসের জন্য তুমি পছন্দ করবে? যুক্তিসহ উত্তর দাও।
উত্তর: চিত্রে 'B [গণিত] হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি এবং 'C [গণিত] হলো টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। 'B [গণিত] ও 'C [গণিত] ভূপ্রকৃতির মধ্যে 'B [গণিত] ভূপ্রকৃতি মানুষের জীবনযাত্রার জন্য উপযোগী বলে আমি এটি পছন্দ করব। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ টারশিয়ারি যুগ অঞ্চলের অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। পাহাড়গুলো আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এ পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। দক্ষিণ-পূর্বের পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার। ফাতেমার এ ভূপ্রাকৃতিক অঞ্চলটি রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ টারশিয়ারি যুগের অন্তর্গত। এ অঞ্চল পর্বতময়, বন্ধুর প্রকৃতি, কৃষিযোগ্য ভূমির অভাব, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা জন্য বসবাসে পরিপূর্ণভাবে উপযুক্ত নয়। অন্যদিকে, টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশ নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। অসংখ্য ছোট-বড় নদী, বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে রয়েছে। সমভূমির উপর দিয়ে এসব নদী প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন ভূমি গঠিত হয়েছে। এ ভূমি উর্বর হওয়ায় কৃষির জন্য যেমন উপযুক্ত; তেমনি শিল্পকারখানা, ব্যবসায়-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার জন্য উপযুক্ত স্থান। সুতরাং 'B [গণিত] ও 'C [গণিত] ভূমিরূপের মধ্যে 'B [গণিত] ভূপ্রকৃতি যা সাম্প্রতিককালের প্লাবন সমভূমি মানুষের জীবনযাত্রার জন্য অধিক উপযোগী বলে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি আমি পছন্দ করব।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
'B ও 'C চিহ্নিত স্থান দুটির মধ্যে কোনটি বসবাসের জন্য তুমি পছন্দ ক…
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
