দুর্যোগ ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য হলো "দুর্যোগের সময় জীবন, সম্পদ এবং পরিবেশের যে ক্ষতি হয়ে থাকে তা এড়ানো বা ক্ষতির পরিমাণ হ্রাস করা।" প্রাকৃতিক দুর্যোগকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব না হলেও এর ক্ষয়ক্ষতি কমানোর ব্যাপারে প্রতিরোধ কার্যক্রম সফলতা বয়ে আনতে পারে। বেড়িবাঁধ তৈরি, আশ্রয়কেন্দ্র নির্মাণ, পাকা ও মজবুত ঘরবাড়ি তৈরি, নদী খনন প্রভৃতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
দুর্যোগ ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উত্তর

