দৃশ্যকল্প-১ এ পলাশের এলাকায় সংঘটিত দুর্যোগের প্রভাব বর্ণনা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ পলাশের এলাকায় সংঘটিত দুর্যোগটি হলো খরা। নিচে খরার প্রভাব বর্ণনা করা হলো- দীর্ঘসময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে যে অবস্থা সৃষ্টি হয় তাকে খরা বলে। অনেকদিন বৃষ্টিহীন অবস্থা থাকলে অথবা অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে মাটির আর্দ্রতা কমে যায়। সেই সঙ্গে মাটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য বা কোমলতা হারিয়ে রুক্ষরূপ ধারণ করে খরায় পরিণত হয়। খরার প্রভাব: ১. আমাদের দেশে উত্তর-পূর্বাঞ্চলে খরার প্রভাবে কৃষিজ ফসলের উৎপাদন কমে যায় ২. খাদ্যদ্রব্যের অভাব হওয়ায় দুর্ভিক্ষ দেখা দেয় ৩. উপদ্রুত অঞ্চলে পানির অভাব দেখা দেয় ৪. প্রবল উত্তাপে বিভিন্ন ধরনের অসুখের প্রাদুর্ভাব ঘটে ৫. পরিবেশ রুক্ষ হয়ে ওঠে ৬. অগ্নিকাণ্ডের উপদ্রব বেড়ে যায় বৃষ্টিহীন ও খরাযুক্ত পরিবেশ মানুষ ও জীবজগতের স্বাভাবিক কাজকর্মের বিঘ্ন সৃষ্টি করে। বনজ সম্পদ বৃদ্ধি তথা অধিক বৃক্ষরোপণ করে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগকে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ পলাশের এলাকায় সংঘটিত দুর্যোগের প্রভাব বর্ণনা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

