দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ দুর্যোগদ্বয়ের মধ্যে কোনটি অধিকতর ক্ষতিকর? বিশ্লেষণমূলক মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ ও ৩ এ দুর্যোগদ্বয় হলো যথাক্রমে বন্যা ও ঘূর্ণিঝড়। বন্যা ও ঘূর্ণিঝড়ের মধ্যে কোনটি অধিকতর ক্ষতিকর নিচে বিশ্লেষণমূলক মতামত দেওয়া হলো- ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর কারণেই বন্যা বাংলাদেশের একটি চির পরিচিত প্রাকৃতিক দুর্যোগ। বন্যার ক্ষয়ক্ষতি ব্যাপক। এতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়, মানুষের প্রাণহানি ঘটে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, পশুপাখির জীবন বিনষ্ট ও বিপন্ন হয়, বিপুল পরিমাণ সম্পদ ধ্বংস হয়। ১৯৫৪ থেকে ২০০৪ সালের মধ্যে ১৯৭৪, ১৯৭৮, ১৯৮৪, ১৯৮৮ ও ২০০৪ সালের বন্যা ছিল ভয়াবহ। ২০০০ সালের বন্যায় ১৬টি জেলায় ১.৮৪ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়। ১৯৯৮ সালের দীর্ঘস্থায়ী বন্যায় সবচেয়ে বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, ঘূর্ণিঝড় একটি সাময়িক প্রাকৃতিক দুর্যোগ। বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। গত তিন দশকে বাংলাদেশের, পূর্বাংশে বেশি ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছে। ঘূর্ণিঝড় শুধু মানবজীবন কেড়ে নিয়ে ক্ষান্ত হয় না, এই প্রাকৃতিক দুর্যোগ উদ্ভিদ, গবাদিপশু, বন্যপ্রাণী, ভূমিরূপ এবং সর্বোপরি পরিবেশের ওপর একটি সুদূরপ্রসারী প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বাংলাদেশে এ যাবত কালের সংঘটিত ঘূর্ণিঝড়সমূহের মধ্যে ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ছিলু সবচেয়ে বেশি প্রলয়ংকারী। এ ঘূর্ণিঝড়ে প্রায় ৫ লাখ মানুষ মৃত্যুবরণ করে এবং বহু সম্পদ বিনষ্ট হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, বাংলাদেশে বন্যা ও ঘূর্ণিঝড় উভয়ই জানমালের ব্যাপক ক্ষতিসাধন করলেও বন্যার প্রভাব অনেক বেশি এবং অধিকতর ক্ষতিকর।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ দুর্যোগদ্বয়ের মধ্যে কোনটি অধিকতর ক্ষতিকর?…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
