ঘটনা-১ ও ৩ এ বর্ণিত দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের করণীয়সমূহ বিশ্লেষণ কর।
উত্তর: ঘটনা-১ ও ৩ এ বর্ণিত দুর্যোগ দু'টি হলো যথাক্রমে ভূমিকম্প ও বন্যা। নিচে ভূমিকম্প ও বন্যা ব্যবস্থাপনায় আমাদের করণীয়সমূহ বিশ্লেষণ করা হলো- ভূমিকম্পের জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ : ১. ভূমিকম্প সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার করা ২. ভবন নির্মাণে জাতীয় 'বিল্ডিং কোড' এবং কোডের কাঠামোগত অনুসরণ বাধ্যতামূলক করা ৩. শহরে রাজউকের ভবন নির্মাণ প্লান অনুমোদনের নীতিমালা যুগোপযোগী করা ৪. উদ্ধার কাজের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি জেলা প্রশাসকের দপ্তরে সংরক্ষণ করা ৫. ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে স্বেচ্ছাসেবক দল গঠন ও প্রশিক্ষণ প্রদান করতে হবে ৬. ক্ষতিগ্রস্ত এলাকায় ফিল্ড হাসপাতাল স্থাপন ও মহড়া অনুষ্ঠানের ব্যবস্থা করা বন্যার জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ : ১. নদীর দু'তীরে বৃক্ষরোপণ করা ২. নদীশাসন ব্যবস্থা নিশ্চিত করা ৩. বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়নসাধন ৪. ভারত থেকে আসা পানিকে বাঁধের সাহায্যে নিয়ন্ত্রণ ও নিষ্কাশন করা ৫. শহরে বেষ্টনীমূলক বাঁধ দেওয়া উপরিউক্ত কার্যক্রমসমূহ গ্রহণ করলে বাংলাদেশে ভূমিকম্প ও বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে হ্রাস পাবে।
SSC ভূগোল ও পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · সৃজনশীল
ঘটনা-১ ও ৩ এ বর্ণিত দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের করণীয়সমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

